চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা এখন কী করব?নাম তার সংগ্রাম, যুদ্ধের সময় জন্মগ্রহণ করেছিল বলে মা তার নাম রেখেছিলেন। কিন্তু মা তখন বুঝতে পারেননি, জীবনের পরতে পরতে এমনই সংগ্রাম করে বাঁচতে হবে। সংগ্রাম- চাকরি করি, কিন্তু যে বেতন বরাদ্দ, তা দিয়ে স্বাভাবিক চলাফেরা সম্ভব হয়ে ওঠে না বিধায় ব্যবসা শুরু করেছিলাম। নাম দিয়েছিলাম বাণিজ্যবসতি লক্ষ্মী। দেখা দিল রাজনৈতিক অস্থিরতা, শুরু হলো হরতাল-অবরোধ, এল সেনা-সমর্থিত সরকার। মাঝখানে ব্যবসার বারোটা বাজল। ইনভেস্ট করলাম ‘যুবক’ নামক সোসাইটিতে। কিছুদিন পর জানতে পারি, যুবকের ঊর্ধ্বতন কর্মকর্তারা টাকাপয়সা নিয়ে উধাও। চোখে সরষে ফুল দেখতে লাগলাম, সেখান থেকে বঞ্চিত হয়ে আবার রি ইনভেস্টমেন্ট শুরু করলাম শেয়ার ব্যবসায়। ধুমধাম ব্যবসা, তিন দিনে চালান ডাবল হয়ে গেল। মনের আনন্দে সময় পার করতে লাগলাম। শুরু হলো শেয়ার ব্যবসায় পতন, বুঝে ওঠার আগেই সব শেষ, যার কোনো অস্তিত্ব খুঁজে পেলাম না। আবার নিরাশ হয়ে পড়লাম। শুরু হলো ডেসটিনি নামক সংস্থায় কাজ করা। যেখানে টাকা ইনভেস্ট করলেই লাভ আর লাভ। এত এনার্জি নিয়ে ছুটছি একটু সুখে থাকব এবং পরিবারের মানুষকে সুখে রাখব বলে। এমন পরিস্থিতিতে ডেসটিনি ২০০০ লিমিটেড দিল সত্যিকারের বারোটা বাজিয়ে। এখন হয়ে গেছি নির্বাক। আমরা এখন কী করব? ফরমালিনযুক্ত খাবার খেয়ে হয়ে গেছি জীবন্ত লাশ।মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যখন রাস্তা দিয়ে যান, একটু খেয়াল করুন দুই পাশের মানুষগুলোর অবস্থা। তাদের দেখলে বুঝতে পারবেন, তেজহীন জীবন্ত মানুষ। যাদের মুখে নেই সুখের হাসি। যাদের নেই স্বপ্ন দেখার ইচ্ছে, যাদের নেই কোনো শক্তি নিজেকে চালিয়ে নেওয়ার। হয়তো চলছে সবাই, হয়তো কাজ করছে সবাই, কিন্তু সুস্থতা, সুখ, স্বপ্ন, স্বাভাবিক—কোনোটাই খুঁজে পাবেন না কারও কাছে। আর এসব আছে যাদের মাঝে, তারা চলে অদৃশ্যমান হয়ে। আমি মাঝে মাঝে নিজেকে পরিচালনা করি ‘টু ফরওয়ার্ড উইথ ইউ লাইট’ এই সূত্রে। কিন্তু কত দিন এই মিথ্যা আশ্বাস নিয়ে চলব। অনেকে বলেন, আপনাকে তাঁরা আর ভোট দেবেন না। তখন আমার প্রশ্ন, ৪০ বছর পর্যন্ত যাদের দেখলাম, কেউ তো এই অনিয়মের ঊর্ধ্বে নয়। তাই শেষ প্রশ্ন, আমরা এখন যাব কোথায়?সুব্রত কুমার কর, ঢাকা।