চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিপূর্ণ সহাবস্থানসম্প্রতি নিউইয়র্কের হফস্ট্রা বিতর্কের পর আবারও এক মঞ্চে উপস্থিত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনি। একটি দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এক নৈশভোজে অংশ নেন তাঁরা এবং মজাও করেন দুই প্রার্থী।গত ২৯ সেপ্টেম্বর কক্সবাজার থেকে ১৬ কিলোমিটার দূরে রামুর বৌদ্ধপল্লি পার করল এক বিভীষিকাময় রাত। রামুর বৌদ্ধবিরোধী এই ঘটনা এ দেশের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা। বিধ্বস্ত হয়েছে বৌদ্ধ উপাসনালয় বিহার ও বৌদ্ধদের বসতবাড়ি। এই সময় ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের সবচেয়ে বেশি প্রয়োজন সান্ত্বনা ও সহানুভূতি। রামুর এই সহিংস ঘটনার জন্য কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে দায়ী করা ঠিক হবে না। এখন দরকার ওবামা ও রমনির মতো প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে এক মঞ্চে বসে রামুর ঘটনার নিন্দা করা। জাতীয়সংসদের অধিবেশন ডাকা হয়েছে। সেখানেও দুই দল এ ঘটনার নিন্দা জানাতে পারে। তাতে সাধারণ মানুষ, বিশেষ করে আক্রান্ত বৌদ্ধ সম্প্রদায় আশ্বস্ত হবে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার ও বিরোধী দলকে বলব, এ নিয়ে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করা উচিত নয়। সীমাবিহারের শ্রীমৎ প্রজ্ঞানন্দ ভিক্ষু ‘সেই বিভীষিকাময় রাত’ শীর্ষক এক নিবন্ধে লিখেছেন, ‘আমরা শোকাহত ও মর্মাহত, কিন্তু এখনো আশাহত হইনি। আমরা সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে এই দেশে বাঁচতে চাই। আমরাও তার সঙ্গে একাত্মতা ঘোষণা করে সুখী, সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্ন দেখি এবং নিজের চেয়ে দেশকে বেশি ভালোবাসতে চাই।মো. নূরুজ্জামান, ঢাকাশিক্ষা নিয়ে ব্যবসাছাত্রছাত্রীরা শিক্ষা অর্জন করে কিছু শিক্ষার জন্য, অন্যকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে, শিক্ষা নিয়ে চলছে ব্যবসা। কিছুদিন আগে ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দিয়েছে। যারা এক-দুই বিষয়ে একটু খারাপ করেছে তাদের শিক্ষকেরা বলছেন, সে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে, যারা তাঁদের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, তাঁরা বলেন—এ খুব ভালো ফলাফল করবে। আমাদের দেশে গরিব মা-বাবা খুব কষ্ট করে ছেলেমেয়েদের পড়ান। যা রোজগার করেন তা থেকে সংসারে অল্প কিছু খরচ করে বাকি টাকা সন্তানের লেখাপড়ায় খরচ করেন। তাঁদের আশা, ছেলেমেয়ে ভালো ফলাফল করবে। দেশের স্বার্থে কাজ করবে। তাঁদের মুখ উজ্জ্বল করবে। কিন্তু অনেক শিক্ষকই মা-বাবার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ান। শিক্ষামন্ত্রী বলেছেন, যে শিক্ষক স্কুলে প্রাইভেট পড়াবেন, তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কিন্তু দেখা যাচ্ছে, এখনো অনেক স্কুলে প্রাইভেট পড়ানো হচ্ছে। মাস শেষে ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিচ্ছেন। তাই শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, এই শিক্ষা-ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নিন। জাহিদ হাসানরামগঞ্জ, লক্ষ্মীপুর।