চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী এক্সপ্রেস স্বাধীনতার আগে থেকে এই জেলার সঙ্গে ঢাকার মধ্যে রাত্রিকালীন নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি এখনো পর্যন্ত চালু আছে। প্রতিদিন রাত নয়টায় নোয়াখালী এক্সপ্রেস ছাড়ে। সরকারি ডাকসহ বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজে এবং যাত্রীরাও ঢাকা-নোয়াখালী আসা-যাওয়া করে যাচ্ছেন। একসময়ে নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে প্রথম শ্রেণী, শোভন ও সুলভ শ্রেণীর বগির বরাদ্দ ছিল। কয়েক বছর আগে হঠাৎ করে উক্ত ট্রেন থেকে প্রথম শ্রেণী, শোভন ও সুলভ শ্রেণীর বগি উঠিয়ে শুধু সাধারণ শ্রেণীদের জন্য তিন-চারটি বগি দিয়ে আসছে। তা ছাড়া এসব সাধারণ শ্রেণীর বগিতে নেই পর্যাপ্ত বাতি ও পানি। বর্তমানে এই জেলার জনসংখ্যার মধ্যে বেশির ভাগই রাজধানীর ঢাকায় চাকরিসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। তা ছাড়া জনসংখ্যাও বেড়েছে। তাই নোয়াখালী জেলাবাসীর কথা চিন্তা করে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটির আগের মতো প্রথম শ্রেণী, শোভন, সুলভ শ্রেণীর বগি পুনরায় বরাদ্দ ও সেবার মান বৃদ্ধি করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছি। ফরহাদ মাইজদী কোট, নোয়াখালী।