চি ঠি প ত্র
খাদ্য উৎপাদনকৃষি একটি বহুমুখী উৎপাদনব্যবস্থা। দানা শস্য ছাড়াও মাছ, মাংস, ফল, দুধ, ডিম ও ডালজাতীয় শস্য উৎপাদন কৃষি ব্যবস্থাপনায় অন্তর্গত। কিন্তু দেখা যায়, চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, অন্য কিছুতে নয়।সরকার কর্তৃক শস্য বহুমুখীকরণ কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়নের প্রচেষ্টা খুব একটা সাফল্যের মুখ দেখেনি। ইতিমধ্যে চাল উৎপাদন বেড়েছে, যা ভাতকেন্দ্রিক এবং কার্বোহাইড্রেটের উৎস।কার্বোহাইড্রেট ছাড়াও ভিটামিন, মিনারেল, প্রোটিন ইত্যাদি মানব শরীর গঠনে ও সুষ্ঠু জীবন পরিচালনার জন্য অতীব প্রয়োজন। কিন্তু এ ব্যাপারে উল্লিখিত নানাবিধ খাদ্য উৎপাদনে সরকারের তেমন কোনো তৎপরতা নেই।আমাদের দেশে বর্তমানে ক্ষুধার্ত, বিশেষ করে পুষ্টিহীন মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অতএব খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্যনিরাপত্তার বহুমাত্রিকতা বিবেচনা করা উচিত।চাল উৎপাদনের পাশাপাশি প্রোটিনের উৎস মাছ, মাংস, দুধ, ডিম, ফল, শাকসবজি, ডালজাতীয় শস্য উৎপাদন বৃদ্ধির জন্য সঠিক ও পরিকল্পিত কর্মসূচি প্রণয়ন এবং বাস্তবায়ন করা জরুরি।আশা করি, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।ফুটপাত ভাঙাগড়াঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় গ্রিন রোডের দুই পাশের ফুটপাত দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারে না। রাস্তার পশ্চিম পাশের ফুটপাতের ওপর ভ্যান-ঠেলাগাড়ির গ্যারেজ, রিকশার ওয়ার্কশপ, স্থায়ী চা-দোকান, রুটি, পরোটা বিক্রির হোটেলসহ নানাবিধ ব্যবসা চালু রয়েছে। পূর্ব পাশেও ফুটপাত ফলের দোকান, সবজির দোকানসহ বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহার হচ্ছে। রাস্তার কিছু অংশও সবজি, ফল বিক্রেতার ভ্যানগাড়ি, সংলগ্ন ভবনমালিকদের গাড়ি পার্কিংয়ের কারণে যানজটের মধ্যে সাধারণ জনগণকে অনেক ঝুঁকির মধ্যে মূল রাস্তা দিয়ে চলাচল করতে হয়। জনগণের ব্যবহার না থাকায় ফুটপাতগুলো ভালো অবস্থায় আছে। সম্প্রতি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ইট দিয়ে তৈরি ফুটপাত ভেঙে ফেলা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, নতুনভাবে ফুটপাত বানানো হবে। ভালো ফুটপাত ভাঙাগড়ার নামে এভাবে জনগণের অর্থের অপচয় বন্ধ হোক। আ. জব্বার গ্রিন রোড, ঢাকা। সংশোধনীগতকাল আবুল মোমেনের কলামে ভুলবশত প্রয়াত অটল বিহারি বাজপেয়ি লেখা হয়েছে। এ তথ্যটি সঠিক নয়। তিনি জীবিত। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স