চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু চাইঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। ইছামতী নদীর পারে মহব্বতপুরের ধাপারীঘাটে একটি বড় বাজার, প্রতি মঙ্গলবার এখানে হাট বসে। ১৯২৯ সালে এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া একটি শাখা ডাকঘর, নওজোয়ান ক্লাব নামে ১৯৫৭ সালে একটি গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাব, ১৯৮৯ সালে মহব্বতপুর উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ। এই গ্রামে মুসলমান, হিন্দু, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। গ্রামের আশপাশে রয়েছে মাঝিরকান্দা, সাদাপুর, কলাকোপা, হযরতপুর, হাঁড়িকান্দা, মৃধাকান্দা, বান্দুরাসহ অন্যান্য গ্রাম। ইছামতী নদীর এপারে মহব্বতপুর গ্রাম, ওপারে গোবিন্দপুরও একটি বর্ধিষ্ণু প্রসিদ্ধ গ্রাম। এখানেও সব সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বসবাস করছে। গোবিন্দপুর গ্রামেও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি শাখা ডাকঘর আছে। আবার গোবিন্দপুরের সঙ্গে রয়েছে নবগ্রাম, ময়মন্দি, খুলশী, কিরিঞ্জি, বালিডিওর, ছোট গোল্লা, বড় গোল্লা ইত্যাদি গ্রাম। কিন্তু ইছামতী নদী আমাদের বিচ্ছিন্ন করে রেখেছে। মহব্বতপুর গ্রামের দক্ষিণ পাশ দিয়ে দুটি আঞ্চলিক মহাসড়ক যথাক্রমে ঢাকা-মাঝিরকান্দা-বান্দুরা-কাশিয়াখালী এবং ঢাকা-মাঝিরকান্দা-কার্তিকপুর-মৈনট সড়ক চলে গেছে। পার্শ্ববর্তী গ্রাম মাঝিরকান্দা কবরস্থান থেকে উত্তর দিক দিয়ে একটি সড়কপথ ধাপারীঘাটে গিয়ে মিশেছে। নদীটির দুই পারেই রাস্তা আছে। এখন যদি ধাপারীবাজার ঘাট-গোবিন্দপুর সংযোগকারী একটি প্রশস্ত আরসিসি ব্রিজ নির্মিত হয়, তাহলে উত্তর-দক্ষিণের যোগাযোগে বৈচিত্র্য আসবে। এপার-ওপারের কৃষিপণ্যসহ সব সুযোগ-সুবিধা উন্মুক্ত হবে। তাই ইছামতী নদীর উল্লিখিত স্থানে একটি প্রশস্ত আরসিসি ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।জালালউদ্দিন আহমদতাসনীন তাবাসসুমবান্দুরা, নবাবগঞ্জ।