চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা কোটাসরকার মুক্তিযোদ্ধাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ০৮/১১/২০০৪ তারিখের পত্র নং শা: ১৫ /বিবিধ-২৩/২০০৪/১১৪৯ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ১৫/০১/২০০৫ তারিখের স্মারক নং ৪ (৪)/বিমক/প্র ৭৩/২৯৮ এর মাধ্যমে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ন্যূনতম ৫ শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দেয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সেই নির্দেশের তোয়াক্কা না করে প্রতিবছর শিক্ষার্থী ভর্তি করছে। আমি ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করলে কর্মকর্তারা জানান, এ ব্যাপারে তাঁরা অবহিত নন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও অজ্ঞতা প্রকাশ করে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ প্রতিটি ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত কোটা যথাযথভাবে বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি।মো. মুজিবুর রহমানমুক্তিযোদ্ধাকল্যাণপুর, ঢাকাজীবনের জন্য গানএকটি খবর জানাতে চাই, যা শুনে অন্তত গানপাগল বন্ধুরা খুশি হবেন নিশ্চয়ই। ১৬ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বছরের সর্ববৃহৎ কনসার্ট ‘ওল্ড ইজ গোল্ড’, যেখানে নব্বইয়ের দশকের সেরা ১০টি ব্যান্ড (ফিডব্যাক, সোলস, এলআরবি, মাকসুদ ও ঢাকা, ওয়ারফেইজ, নোভা, ডিফারেন্ট টাচ, প্রমিথিউস এবং আর্ক) দিনব্যাপী সংগীত পরিবেশন করবে। কনসার্টের শিরোনাম ‘জীবনের জন্য গান’।এটি কোনো সাধারণ কনসার্ট নয়, এটি দুস্থ ও দরিদ্র রোগীদের জন্য চিকিৎসা তহবিল গঠনের লক্ষ্যে চ্যারিটি কনসার্ট। মাত্র ২০০ টাকা টিকিটের বিনিময়ে এত বড় কনসার্ট বোধ হয় এর আগে কেউ দেখেনি।২০১১ সালের বিশ্ব নারী দিবসে বাংলাদেশ প্রথমবারের মতো শুধু নারীদের জন্য কনসার্ট ‘মিউজিক ফর দ্য উইমেন’-এর মাধ্যমে উদ্বৃত্ত অর্থ ‘অশ্রুকণা ক্যানসার সাপোর্ট ইউনিট’কে দান করার পর প্রচুর প্রশংসা পেয়েছিলাম। সেই থেকে আরেকটি ভালো কাজের ভাবনা। তবে পরিধিটা অনেক বড়।আমাদের হাসপাতালে এমন রোগীও আসে, যার পক্ষে এক দিনের বেশি হাসপাতালে থাকা সম্ভব নয়। শুধু অর্থাভাবে প্রিয় সন্তান কিংবা মা-বাবাকে চিকিৎসা না করিয়ে বাড়ি নিয়ে যায়, যার পরিণাম নিশ্চিত মৃত্যু। চিকিৎসক হিসেবে এই দায়টুকু মাথা পেতে নেওয়ার জন্যই এসব উপেক্ষিত ও অভাবী মানুষের জন্য কিছু করার আশায় প্রথম আলোয় লিখেছিলাম, ‘সিডর-জয়ী আফাজ কি জীবনযুদ্ধে হেরে যাবে?’ কিংবা চাঁদপুরের পাঁচ বছরের শিশু ‘অনামিকা তোমাকে বাঁচাবই’ শীর্ষক লেখা, যেখানে অকুণ্ঠ সাড়া পেয়েছিলাম আপনাদের। বিনিময়ে দুটি কচি প্রাণ বেঁচেছিল! তাই এত বড় উদ্যোগ নিতে সাহস হয়েছে আমার।আমার বিশ্বাস, মানবতার জন্য এই অনুভূতিটা কাউকে না কাউকে নাড়া দেবেই। মাত্র ২০০ টাকার বিনিময়ে একদিকে যেমন শুনতে পাবেন বিখ্যাত সব গান, সেই সঙ্গে প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার সুযোগ, সর্বোপরি এরই মাধ্যমে মানুষকে সাহায্যের উদার হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা।আমার অনুরোধ, ১৬ নভেম্বর শুক্রবার, আর্মি স্টেডিয়ামে আপনারা সবাই আসবেন। আপনাদের সবার উচ্ছল অংশগ্রহণে আলোকিত হবে স্টেডিয়াম, সেই সঙ্গে সার্থক হবে এই মানবিক অনুষ্ঠানের আয়োজন। ‘মানুষ মানুষের জন্যে’ কথাটি সবারই মনে রাখতে হবে। এ ধরনের উদ্যোগ সফল হোক, সুন্দর হোক।ডা. আশীষ কুমার চক্রবর্ত্তীআয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল (প্রা.) লি., মহাখালী, ঢাকা।শিক্ষক নেইনোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের একটি গ্রাম ইয়ারপুর। এ গ্রামে ১৯৭৩ সালে স্থাপিত হয় ইয়ারপুর উচ্চবিদ্যালয়। এই স্কুলের অসংখ্য মেধাবী মুখ, যাঁরা নিজ গুণে আলোকিত করে চলেছেন আমাদের প্রিয় দেশকে। বর্তমানে স্কুলটি অত্যন্ত অবহেলিত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ছয় বছর ধরে এই স্কুলের সহকারী প্রধান শিক্ষকসহ অনেক শিক্ষক পদ খালি আছে। এমপিওভুক্ত পাঁচজন শিক্ষক নিয়ে চলছে এটি। যতবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়, ততবারই নিয়োগ-প্রক্রিয়া বাতিলের পথও খোঁজা হয়। এই স্কুলে বর্তমানে এক হাজার ১০০ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছে।এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয় ১৮০ জন এবং ২০১৩ সালে এসএসসি পরীক্ষার্থী ১৩০ জন। কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন।অবিলম্বে যাতে এই বিদ্যালয়ে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা হয়, সে ব্যাপারে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। এতে বিদ্যালয়টিকে যেমন আগের ঐতিহ্যে ফিরিয়ে আনা যাবে, তেমনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ, উৎকণ্ঠাও কমবে। আবু জাল তাহের ইয়ারপুর, সেনবাগ, নোয়াখালী।