চি ঠি প ত্র
অনেক দুঃখ নিয়েগত ১০ এপ্রিল প্রকাশিত ‘অনেক দুঃখ নিয়ে চলে যাচ্ছি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি আমাদের শুধু নাড়া-ই দেয় না, আমাদের বিবেককে প্রশ্নবিদ্ধ করে। এ রকম রঙিন ফুলগুলো আর কত নীরবে ঝরে যাবে? আর কত বাবা-মাকে তাঁর মানিক হারাতে হবে? একজন শিক্ষক সমাজের আয়না। সেই আয়নায় আমরা এ রকম করুণ ছবি কখনোই দেখতে চাই না। তাহলে কেন বারবার শিক্ষকের হাতে ছাত্র-ছাত্রী নির্যাতনের শিকার হচ্ছে? মেডিকেল কলেজের মতো ছাত্ররা আমাদের ছাত্রদের আদর্শ। তাঁদের মতো বিচক্ষণ বুদ্ধিদীপ্ত ছাত্রদের কাছ থেকে আমরা কখনোই এ রকম অবহেলাপূর্ণ আচরণ আশা করতে পারি না। তাঁরা যদি তাঁদের সহপাঠীদের সঙ্গে এরূপ আচরণ করতে পারেন, তাহলে ডাক্তার হিসেবে সমাজ তাঁদের কাছ থেকে কী আশা করতে পারে। আমরা আর কোনো ছাত্র-ছাত্রীকে মধুসূদন চক্রবর্তীর মতো অকালে ঝরে যেতে দিতে চাই না। মো. সোহেল রানাকুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া।বখাটেপনাভোর সকালেই বখাটেপনা শুরু হয়ে যায় রাজধানীর প্রায় প্রতিটি রাস্তায়। বিশেষ করে ছাত্রীদের বিদ্যালয়ে এবং পোশাকশ্রমিকদের পোশাক কারখানায় যাওয়ার সময় সকাল সাতটা থেকে আটটার মধ্যে এই জ্বালা বাড়ে। তথাকথিত কিছু ‘ধনী’র দুলাল থ্রি কোয়ার্টার হাফ প্যান্ট পরে মোটরসাইকেলে চড়ে সড়কে ত্রাস সৃষ্টি করে। আমাদের ছাত্রীদের, আমাদের পোশাকশ্রমিকদের, আমাদের নারীদের যদি এভাবে জ্বালাতন করা হয় রাস্তাঘাটে, তাহলে দেশের অবস্থা কী হবে? সমাজ গিয়ে ঠেকবে কোথায়? পুলিশের প্রতি অনুরোধ, অন্তত সকালবেলার এ সময়টাতে আপনাদের টহল বৃদ্ধি করুন। কোনো অভিযোগ এলেই শুধু সক্রিয় হবেন, নইলে নয়—এই পুরোনো পদ্ধতি পরিহার করে পরিশ্রমী মানুষদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করুন। আপনারা জনগণের আস্থা অর্জন করুন। এতে আত্মবিশ্বাসও বাড়বে, দেশও এগিয়ে যাবে।হুমায়ুন কবিরহাজারীবাগ, ঢাকারবীন্দ্র বিশ্ববিদ্যালয় আমাদের এ এক পরম সৌভাগ্য যে আমাদের প্রত্যন্ত জনপদ শিলাইদহ, শাহজাদপুর, পতিসর প্রভৃতি নিভৃত পল্লি বিশ্বকবির পদস্পর্শে ধন্য হয়েছে। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী শান্তিনিকেতনের আদলে শিলাইদহে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যে ঘোষণা দিয়েছেন, তা অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হলে বহুমুখী শিক্ষার প্রসার ঘটাতে হবে, তাদের সুকুমার হূদয়বৃত্তিকে জাগিয়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী-ঘোষিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে যা বহুলাংশে সফল হবে। বাংলাদেশের অসংখ্য রবীন্দ্র-অনুরাগী শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন শুরু হলে সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পরম কৃতজ্ঞ থাকবেন। আর যুব সমাজ পাবে সঠিক পথের দিশা। তাই কোনো সংকীর্ণতাই যেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। সে. মে. আঙ্গুর রহমানসহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চুয়াডাঙ্গা।