চি ঠি প ত্র
এ কেমন জোর?মাওয়া-কাওরাকান্দি ঘাট বাংলাদেশের যোগাযোগের অন্যতম স্থান। এটির মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের লোকজন রাজধানীসহ অন্য সব অঞ্চলের সঙ্গে তাদের যোগাযোগ বহাল রাখছে। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজার হাজার লোক পার হয়। এই দুই ঘাটে পার হওয়ার জন্য ঘাট থেকে টিকিট কাটতে হয়। টিকিটের মূল্য দুই টাকা অথচ সেখানকার ইজারাদার নিচ্ছে ১০ টাকা করে। কেউ যদি প্রতিবাদ করে তাহলে প্রতিবাদীদের ওপর তারা চড়াও হয়। অনেকে উত্তমমাধ্যম খেয়েছে প্রতিবাদ করে। এবাব যদি প্রতিটি টিকিটে আট টাকা করে বেশি নেওয়া হয়, তাহলে প্রতিদিন কত হাজার যাত্রীর কাছ থেকে কত টাকা দুর্নীতি করা হচ্ছে। এগুলো দেখার যেন কেউ নেই। কর্তৃপক্ষও কোনো নজর দিচ্ছে না এদিকে। তাহলে কি সাধারণ জনগণ দুর্নীতির শিকার হয়ে বাড়তি টাকা দিয়ে যাবে প্রতিদিন? তাই কর্তৃপক্ষের কাছে সাধারণ জনগণের পক্ষ থেকে আবেদন, তারা যেন সাধারণ জনগণের কল্যাণের কথা চিন্তা করে বাড়তি টাকা দেওয়ার হাত থেকে রক্ষা করে। সরোয়ার হোসেনবিবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।‘্য’ ফলার ব্যবহার প্রসঙ্গবর্তমান গবেষণায় প্রমাণিত হয় ‘্য’ ফলার ব্যবহার যদি কোনো শব্দের উচ্চারণ ‘অ্য’ হয় তাহলে সে ক্ষেত্রে শুধু ‘য’ ফলা ব্যবহার হবে, যেমন ‘ব্যবহার’ শব্দটি লিখতে গেলে বা পড়তে গেলে ‘অ্য’ উচ্চারিত হয়, তাই এখানে ‘্য’ ফলার সঙ্গে কোনো ‘আকার’ যোগ হবে না। আর যদি ‘অ্যা’ উচ্চারিত হয় তাহলে ‘্য’ ফলার সঙ্গে ‘ঞ’ যোগ হবে, যেমন ‘অনন্যা, এখানে ‘য’ ফলার সঙ্গে ‘আকার’ যোগ হয়েছে। কারণ, ‘অনন্যা’ শব্দটি লিখতে গেলে বা পড়তে গেলে ‘অ্যা’ উচ্চারিত হয়। এরূপ প্রতিটি শব্দের ক্ষেত্রে ‘য’ ফলার ব্যবহার অনুরূপ হবে। আসুন, লেখার সময় ‘্য’ ফলা সঠিকভাবে ব্যবহার করি। যদি তাই করা যায় তাহলে শব্দগুলো আরও সুন্দর ও নির্ভুল হবে। আমাদের বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধানসহ সব পাঠ্যবইয়ে ‘য’ ফলার ব্যবহারে অনেক ভুল রয়েছে। আসুন, আগামী দিনে সেই ভুলগুলো শুদ্ধ করে নিই। দীপু প্রামাণিকগোবিন্দপুর, খালপাড়, চুড়াইন, নবাবগঞ্জ।