চি ঠি প ত্র
নতুন তালিকাজাতীয় একটি দৈনিকের মাধ্যমে জানা গেছে, মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা তৈরি করা হবে। ৬৪ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে পুরোনো তালিকায়। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, এ ব্যাপারে আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা যাচাই করার জন্য অনুরোধ করা যাচ্ছে, আর ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হচ্ছে। এটা বোধগম্য যে ভারতে যাঁরা প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের তালিকা ভারতে আছে। প্রয়োজনে তাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হোক। মুক্তিযোদ্ধা সেজে অনেকেই ভাতা ও রেশন তুলছেন। তাঁরা যদি কেউ ভুয়া হয়ে থাকেন, তাহলে সেটা রাষ্ট্রের জন্য ভয়ানক ক্ষতির ব্যাপার। তানিফ মোহাম্মদআডুয়াপাড়া, কুষ্টিয়া।কাগজের নোট বাংলাদেশ ব্যাংক কর্তৃক সাম্প্রতিক কালে বাজারে ছাড়া কিছু ভিন্ন ভিন্ন মূল্যমানের কাগজের নোটের রং, আকার ও নকশায় এত বেশি মিল বা সাদৃশ্য রয়েছে যে নিরক্ষর মানুষ তো বটেই, শিক্ষিত মানুষকেও অনেক সময়ে বিভ্রান্ত হতে দেখা যায়। বিশেষ করে বর্তমানে বাজারে প্রচলিত ১০০ ও ৫০০ টাকার নোটের ক্ষেত্রে এমনটি বেশি ঘটে। অথচ আগে বিভিন্ন মানের নোট এমনভাবে ছাপানো হতো যার বৈশিষ্ট্যের ভিন্নতা এতটাই দৃশ্যমান ছিল, যে কেউ তা একনজর দেখেই সহজে ও সঠিকভাবে চিহ্নিত করতে সক্ষম হতো। তাই নতুন যেকোনো নোট ছাপানোর আগে সেটির রং, আকার, ডিজাইন প্রস্তুত ও অনুমোদনকালে সব শ্রেণীর মানুষের কথা বিবেচনায় রেখে এ বিষয়ে আরও সচেতন ও যত্নবান হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শহীদুল আলম, মিরপুর, ঢাকা।