চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতবস্ত্রশীতের আগমনী বার্তা সারা দেশে পৌঁছে গেছে। গ্রামে সবুজ ঘাসের ওপর শিশির জমতে শুরু করেছে। পৌষ-মাঘ মাসে হাড় কাঁপানো শীতে গরিব-দুঃখী মানুষের কষ্টের সীমা থাকে না। বেশি ভোগে শিশু ও বয়স্ক মানুষ। এ সময় শীতপীড়িত মানুষের পাশে এসে দাঁড়ায় অনেক হূদয়বান ব্যক্তি, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা। এ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থাগুলো অসহায় মানুষের মধ্যে নতুন-পুরোনো শীতবস্ত্র বিতরণ করে থাকে, যা প্রশংসার দাবিদার। কিন্তু লক্ষ করলে দেখা যায়, যখন পৌষ ও মাঘের কনকনে শীতে মানুষ অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করে, অনেকে নানাবিধ রোগে আক্রান্ত হয়, কেউ কেউ ইহলোক ত্যাগ করে—তখন এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করে। আর এসব বিতরণ করতে করতেই শীত প্রায় শেষ হয়ে যায়। সুতরাং যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা শীতপীড়িত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে থাকে, তাদের প্রতি বিনীত অনুরোধ, অনুগ্রহ করে এখন থেকেই শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের উদ্যোগ গ্রহণ করুন, যাতে পৌষের হাড় কাঁপানো শীতের আগেই গরিব-দুঃখী মানুষের কাছে পৌঁছানো যায়। মো. রোকনুজ্জামানবাহাদুরপুর, ইসলামপুর, জামালপুর। পাহাড়ের বুকে শিক্ষা ১০ নভেম্বর প্রথম আলোয় ‘পাহাড়ের কোলে শিক্ষার আলো’ প্রতিবেদনটি পড়ে স্বপ্রণোদিত হয়ে এ বিষয়ে কিছু লেখার প্রয়াস পাচ্ছি। চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চল কাঞ্চননগর গ্রামে দুই স্বপ্নিল তরুণের উদ্যোগে চা-বাগানের একখণ্ড জমির ওপর ‘স্বপ্নময় বিদ্যানিকেতন’ নামে একটি স্কুল নির্মিত হয়েছে। চা-বাগান আজ শিশুদের আনন্দের পাঠশালা। শিশুদের ‘অ’ ‘আ’ ধ্বনিতে মুখরিত চা-বাগানের চারপাশ। পাহাড়ের বুকে বাস করা কচি মুখের শিশুরা আজ শিক্ষার আলোয় আলোকিত। বর্তমানে এ স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৭০। সমাজের হূদয়বান ও ধনাঢ্য ব্যক্তির এবং সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে দেশের এ প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকে হবে অক্ষরজ্ঞানসম্পন্ন। আমরা আশাবাদী এই ভেবে যে বাংলাদেশ শিক্ষাদীক্ষা, জ্ঞান-প্রযুক্তি ও সংস্কৃতি-কৃষ্টিতে ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছে। মাহবুবুর রহমানশিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ।