চি ঠি প ত্র
সৃজনশীলতায় বাধারবীন্দ্রনাথ বলেছেন, ‘মুখস্থ করা হলো মগজে করিয়া নকল করা, যা সৃজনশীলতাকে অবরুদ্ধ করে দেয়।’ সত্যি, সর্বত্র এখন শিক্ষাব্যবস্থা কোচিং সেন্টারনির্ভর হয়ে পড়েছে। আইন করে যেমন নোটবই ছাপানো ও বিপণন বন্ধ করা যাচ্ছে না, তেমনি যাচ্ছে না শিক্ষকের প্রাইভেট পড়ানো কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়েও বিখ্যাত হয়ে ওঠা কোচিং সেন্টার বন্ধ করা। যাদের সেই সামর্থ্য নেই, তারা অকৃতকার্য হচ্ছে। মনে রাখা দরকার, নোট-গাইড পড়া আর প্রাইভেট পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এসব নোটবইনির্ভর শিক্ষা সৃজনশীল চিন্তার বিকাশে সবচেয়ে বড় বাধা। অনেক অভিভাবককে বলতে শোনা যায়, স্কুলে ঠিকমতো পড়াশোনা হয় না বলেই তাঁরা ছেলেমেয়েদের নোট-গাইড বই কিনে দিতে এবং কোচিং প্রাইভেট পড়াতে বাধ্য হচ্ছেন। শিক্ষার আসল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানার্জন, কোচিং বা গৃহশিক্ষকের সহায়তায় সনদ অর্জন নয়। শিক্ষকেরা যদি ঠিকমতো ক্লাস করেন, তাহলে প্রাইভেট ও কোচিং সেন্টারে পড়ানোর প্রয়োজন হয় না। বলতে হয়, স্বাধীনতার ৪১ বছরে এসেও আমাদের শিক্ষার মানের উন্নতি হয়নি। শিশু-কিশোরেরা কী শিখছে, কতটা শিখছে, তা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কখনো কি খতিয়ে দেখছেন। দেখলে শিক্ষার ফাঁকিটা ধরা পড়ত। পাসের হার বাড়াতে নানা কলাকৌশল করলেও মান বাড়ানোর দিকে নজর থাকলে নোটবইয়ের চাহিদা কমে যাওয়ার কথা। এটি আমাদের পাঠ ও পঠন পদ্ধতির বড় দুর্বলতা। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কোচিং ব্যবসা বন্ধে বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল। যেমন, শিক্ষকেরা নিজের প্রতিষ্ঠান বাদে অন্য প্রতিষ্ঠানের একটি ব্যাচে ১০ জন শিক্ষার্থী পড়াতে পারবেন। এ ছাড়া যারা কিছুটা পিছিয়ে পড়া শিক্ষার্থী, তাদের জন্য সরকার শিক্ষককে অতিরিক্ত বেতন দিয়ে স্কুলেই অতিরিক্ত ক্লাস নেওয়ার কথা বলেছিল। কিন্তু এসবের কোনো তোয়াক্কা করছেন না শিক্ষকেরা। সামনে নতুন বছর, নতুনভাবে সৃজনশীলতার পথে বাধা সরাতে পারলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব। তাই কোচিং, নোটবইনির্ভর শিক্ষা বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। ক্লাসে উত্তম পাঠপঠনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট সবার সহযোগিতাই পারে সৃজনশীলতার বিকার ঘটাতে।সাধন সরকার শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।দেখার কেউ নেইস্কুল-কলেজের ছাত্রছাত্রীদের বাসভাড়া অর্ধেক (হাফ) নির্ধারিত করা থাকলেও ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, উত্তরা, ঢাকা সিটিসহ প্রভৃতি রুটে চলাচলকারী কাউন্টার টিকিটের পরিবহন বাসগুলো এই নিয়ম মানছে না। ফলে ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত।ঢাকা সিটি এবং শহরতলির স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোর শতকরা ৯০ ভাগ ছাত্রছাত্রী এসব গণপরিবহনের মাধ্যমে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সরকার ঢাকাসহ অন্যান্য জায়গায়ও গণপরিবহন মালিক সমিতির সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেয়। কিন্তু এই সিদ্ধান্ত মানছেন না গাড়ির কর্মচারীরা। সুপারভাইজারদের প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেন না। বর্তমানে ঢাকা শহরে লোকাল বাস নেই বললেই চলে। সবই কাউন্টারনির্ভর। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, তারা যেন কাউন্টার গাড়িগুলোর মালিকপক্ষকে ছাত্রছাত্রীদের জন্য হাফ টিকিটের ব্যবস্থা করতে যথাযথ ব্যবস্থা নেয়।গিয়াসউদ্দিন চৌধুরীউত্তরা, ঢাকা।