চি ঠি প ত্র
খেজুরগাছআমাদের দেশি প্রজাতির গাছের মধ্যে অন্যতম প্রধান খেজুরগাছ। পুরো শীতকাল এসব গাছ থেকে প্রচুর রস সংগ্রহ করা হয়। শীতকালের ঐতিহ্য সুমিষ্ট এই রস খেতে এমন কেউ নেই পছন্দ করেন না। খেজুর রসের তৈরি ঝোলা গুড় ও পাটালি গুড়ে ভিন্ন স্বাদের রসনাতৃপ্তি পাওয়া যায়। নতুন ধানের নবান্ন উৎসবে পিঠা-পায়েস, ক্ষীরসহ শীতের নানা পদের সুস্বাদু খাবার তৈরিতে এই গুড়ের তুলনা হয় না। প্রতিবছর শীতের মৌসুমে একটি খেজুরগাছের রস থেকে ২৫-৩০ কেজি গুড় সংগ্রহ করা যায়। যার বর্তমান বাজারমূল্য দুই থেকে আড়াই হাজার টাকা। অর্থাৎ একটি খেজুরগাছ থেকে প্রতি শীত মৌসুমে দুই থেকে আড়াই হাজার টাকা বাড়তি আয় করা সম্ভব। অথচ অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ এই গাছ সম্পর্কে অনেকেরই তেমন ধারণা নেই।মূলত খেজুরগাছ থেকে শুধু যে রসই পাওয়া যায় তা নয়। একটি পূর্ণাঙ্গ খেজুরগাছের কাঠ দিয়ে তৈরি করা যায় উৎকৃষ্ট মানের ঘরের খুঁটি। এ কাঠ সহজে ঘুণপোকা ক্ষতি করতে পারে না বলে এটি মজবুত ও দীর্ঘস্থায়ী। এ জন্য এর চাহিদাও বেশি। গ্রীষ্মকালে এ গাছ থেকে পাওয়া খেজুর ফল খেতে মিষ্টি ও সুস্বাদু। আগে গ্রামের মেঠোপথের দুই পাশে, পুকুরপাড়ে সারি সারি খেজুর আর তালগাছ চোখে পড়ত। প্রতিটি গ্রামের পথঘাটের সৌন্দর্য বৃদ্ধি করে রাখত এই খেজুর আর তালগাছ।এখন দিন দিন এ গাছ কমে যাচ্ছে। এসব গাছের অর্থনৈতিক দিক সম্পর্কে ধারণা কম থাকায় নতুন করে আর কেউ এর চারা রোপণ করছেন না। অথচ স্বল্প জায়গায় তুলনামূলক কম যত্নে অতি সহজেই একটি খেজুরগাছ ধীরে ধীরে বড় হয়ে অর্থনৈতিক জোগান দিতে পারে। যা হতে পারে বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস। বর্তমান বিশ্ববাজারে আমাদের দেশের এই খেজুরগাছের রস থেকে তৈরি সুস্বাদু পাটালি গুড় আর চিনির ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশে খেজুরগাছের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় প্রতি শীত মৌসুমে রস সংগ্রহ হচ্ছে খুবই কম। কাজেই এই চাহিদা পূরণে দেশে পর্যাপ্ত পরিমাণ খেজুরগাছ রোপণ জরুরি। দেশি-বিদেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি খেজুরগাছ রোপণের ব্যাপক কর্মসূচি গ্রহণ করতে হবে। আর এসব বাস্তবায়ন করতে পারলেই আমাদের দেশে এর চাহিদা পূরণসহ বিশ্ববাজারে রপ্তানি করা সম্ভব হবে।তাই আসুন, শীতকালের ঐতিহ্য খেজুর রসের উৎপাদন বৃদ্ধি এবং সংসারের বাড়তি আয়ের জন্য আমরা সবাই বেশি করে খেজুরগাছ রোপণ করি।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।ভিশন-২০২২২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এককালের প্রখ্যাত ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সালাউদ্দিন আপনাকে হাজার সালাম আমাদের এত বড় এক স্বপ্ন দেখানোর জন্য। আমাদের ফুটবলের বিদ্যমান বাস্তবতায় আপনার এই স্বপ্ন অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। কিন্তু এত বড় স্বপ্ন যখন আপনি আমাদের দেখালেন, তখন স্বপ্নপূরণের জন্য আপনি খুব ভালোভাবেই কাজ করবেন বলেই আমি বিশ্বাস করি। হোক না বড় স্বপ্ন।আনিসুল হকের গদ্যকার্টুনে পড়েছিলাম, স্বপ্নে যখন কিছু খাব তখন বিরিয়ানি খাওয়াই বুদ্ধিমানের কাজ। যেহেতু টাকা লাগে না। অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ যথার্থই বলেছেন, ‘মানুষ তার স্বপ্নের সমান বড়।’ সদ্য প্রয়াত হুমায়ূন আহমেদ লিখেছেন, ‘যে স্বপ্ন দেখাতে জানে, সে তা পূরণও করতে পারে।’ আমি মনে-প্রাণে বিশ্বাস করি, আপনি স্বপ্নপূরণের জন্য কাজ করে স্বপ্নের কাছাকাছি অন্তত নিয়ে যাবেন। বেস্ট উইশেজ ফর ভিশন-২০২২।শহীদুল আনোয়ারহাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম।