চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি আবেদনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের সময়সীমা এক বছর বাড়িয়ে ৬০ বছর নির্ধারণের ঘোষণা দিয়েছেন। দেশের স্বাধীনতাযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অকৃত্রিম অবদানের জন্য সরকারের এই মহান ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু পত্রিকান্তরে জানা যায়, এখনো দেশে বহুসংখ্যক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যারা সরকারের উপযুক্ত সুযোগ-সুবিধা ভোগ করছে, যা সত্যি অনভিপ্রেত ও দুঃখজনক। মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং তাঁদের দেখাশোনার জন্য সরকারের একটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আছে। আজ পর্যন্ত মন্ত্রণালয়টি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে তাঁদের নাম বাদ দেয়নি। তাঁদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। ভুয়া মুক্তিযোদ্ধারা যেন সরকার ঘোষিত অবসর গ্রহণের সময়সীমা বৃদ্ধির সুযোগটি ভোগ করতে না পারে, সেদিকে সরকারের কঠোর নজরদারি প্রয়োজন। অনতিবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই। মাহতাব আলী , মিরপুর, ঢাকা। কারাগারে পাঠাগারঅপরাধের কারণেই মানুষ কারাগারে বন্দী হয়। কিন্তু এর উদ্দেশ্য কি শুধু তাকে স্বজনদের থেকে আলাদা করে রাখার মধ্যে সীমাবদ্ধ, নাকি বন্দীকে সংশোধিত হওয়ার সুযোগ দান? অনেক সময় অন্যের শত্রুতার কারণে একজন ভালো মানুষকেও কারাগারে যেতে হতে পারে। বিচারে শাস্তি না হওয়া পর্যন্ত তাকে দোষী বলা যাবে না।কারাগারের চার দেয়ালের এই একাকিত্বের কারণে মনে বিভিন্ন প্রশ্ন জাগে, যা সবই কাল্পনিক। হতে পারে সেটা কোনো কবি-সাহিত্যিকের, কোনো বিজ্ঞানীর বা কোনো দার্শনিকের চিন্তা। বিখ্যাত ইংরেজ লেখক ও হেনরি তার এক অসাধারণ দৃষ্টান্ত। আবার চোর, ডাকাত, গুন্ডা বা খুনিদেরও এখানে রাখা হয়। যার যা চিন্তা এবং সবার আলাপ-আলোচনায় বিভিন্ন কুপরিকল্পনার সৃষ্টি হয়। অনেক সময় জেল ভেঙে পালানোর ঘটনাও ঘটে। বিভিন্ন দাবি আদায়ে অনশনও করে বসে কেউ কেউ। দেশের সব কারাগারে যদি লাইব্রেরি থাকত, তবে বন্দীরা সেখানে বই পড়ে কিছুটা হলেও সংশোধন হতে পারত। বই পড়ে মানুষের মনের বৈপ্লবিক পরিবর্তন ঘটা সম্ভব। তাই দেশের প্রতিটি কারাগারে একটি করে পাঠাগার গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।