চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেদনাদায়কবাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তিকে যে শিল্পগুলো অবদান রেখে যাচ্ছে, বস্ত্রশিল্প হচ্ছে তার অন্যতম। কিন্তু যে পোশাকশ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে বস্ত্রশিল্প সমৃদ্ধির পথে এগোচ্ছে, সেই শ্রমিকদের জীবনের নিরাপত্তা কোথায়? আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনা এটাই বুঝিয়ে দেয় যে এসব পোশাকশ্রমিক কতটা অসহায়।যে শ্রমিকদের পরিশ্রম আর ত্যাগ স্বীকারের জন্য পোশাক কারখানাগুলো মাথা তুলে দাঁড়ায়, সেই শ্রমিকদেরই এভাবে প্রাণ হারাতে হয় অসহায়ভাবে, যা সত্যি দুঃখজনক। আমরা বাংলাদেশের সব মানুষ শোকাহত।এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক দিনের শোক পালিত হয়েছে। কিন্তু মৃত ব্যক্তির সৃজনদের কাছে স্বজন হারানোর এই শোক চিরদিনের। এই ক্ষতি অপূরণীয়। গত ২৭ নভেম্বর প্রথম আলো পত্রিকার তৃতীয় পৃষ্ঠায় ‘কোমরে বাঁধা শার্ট দেখে লাশ চিনে নিয়ো’ শিরোনামে লেখাটি পড়ে এবং পাশে একটি ছবির দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। প্রতিবেদনটির ঘটনা ছিল চরম হূদয়বিদারক আর ছবিটিতে দেখা যাচ্ছে, বাবা, মা, ভাই-ভাবি আশুলিয়ার পোশাক কারখানার আগুনে এই চার প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে এক শিশু।পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর কাছে অগ্রাধিকার পাওয়া উচিত পোশাকশ্রমিকদের জীবনের নিরাপত্তা। কর্তৃপক্ষকে নিশ্চয়তা দিতে হবে, আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না এবং আর কোনো পোশাকশ্রমিকের মৃত্যু হবে না কর্মক্ষেত্রে। আশুলিয়ার তাজরীন পোশাক কারখানায় হূদয়বিদারক ঘটনায় যেসব শ্রমিক মারা গেছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি। সঠিক তদন্তের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যাতে এ ধরনের ঘটনা কখনো না ঘটে। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।শিক্ষক কোটাদক্ষিণ-পূর্ব বাংলার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। প্রতিষ্ঠাকাল ১৮৯৯ সাল। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জীববিজ্ঞান বিভাগ। ১৯৬২ সালে স্বতন্ত্রভাবে চালু হয় প্রাণীবিদ্যা বিভাগ। পরবর্তীকালে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় স্নাতক, বর্তমানে স্নাতকোত্তর পাঠ করে থাকে প্রাচীন এই প্রতিষ্ঠানটি। এই বিভাগে শুরু থেকে চারজন শিক্ষক (একজন সহযোগী, একজন সহকারী এবং দুজন প্রভাষক) যা বর্তমানে বহাল রয়েছেন।কিন্তু জাতীয় শিক্ষানীতি অনুযায়ী (২০১০) কোনো কলেজে অনার্স চালু থাকলে সাতজন এবং মাস্টার্স চালু থাকলে ১২ জন শিক্ষক থাকার নিয়ম। কিন্তু এখনো পর্যন্ত আমাদের শিক্ষক সংখ্যা চারজন।শিক্ষক বাড়ানোর কোটা শিক্ষা মন্ত্রণালয়ের হলেও এর জন্য প্রয়োজন অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতা। এ অবস্থায় শিক্ষামন্ত্রীর কাছে আহ্বান, সমস্যা সমাধানে আপনার হস্তক্ষেপ প্রয়োজন। এর কারণে শিক্ষার্থীরাও উপকৃত হবে। মনোজ কুমার পোদ্দারকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। মাতৃভাষায় উচ্চশিক্ষাঅন্তরলোকে জ্ঞানের বাণী প্রেরণের বাহন হলো ভাষা। এ ব্যাপারে শ্রেষ্ঠ বাহন হচ্ছে মাতৃভাষা। মাতৃভাষা মানুষের জ্ঞান উদ্বোধনের তার অন্তর্নিহিত শক্তির পূর্ণ জাগরণের রোধন-মন্ত্র। ভাষা জ্ঞান-সঞ্চারণের প্রধান কারিগরই শুধু নয়, পুষ্টির সর্বশ্রেষ্ঠ জোগানদার। মাতৃভাষা ছাড়া আমাদের চিত্তের মুক্তি হবে না।বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাতৃভাষার মাধ্যমকে অনেকে অযৌক্তিক ভাবালুতা বলে উপহাস করতে পারেন। তাঁরা বিজ্ঞান, বাণিজ্য, প্রযুক্তি-বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে মাতৃভাষার সীমাবদ্ধতা সম্পর্কে সোচ্চার। কিন্তু আচার্য প্রফুল্ল চন্দ্র রায় থেকে বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু পর্যন্ত সবাই এই মতে বিশ্বাসী যে উচ্চশিক্ষার ক্ষেত্রে কি বিজ্ঞানে, কি বাণিজ্যে, কি প্রযুক্তি-বিজ্ঞানের মাতৃভাষার তুল্য শক্তিশালী মাধ্যম আর নেই। যাঁরা উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের গুণগান করেন, তাঁরা বিপুল সম্ভাবনাময়ী বাংলা ভাষার অসীম শক্তির পরিচয় রাখেন না। ফরাসি, জাপানি, রাশিয়ান ও জার্মানরা যদি তাদের মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞানের নব-নব দ্বার উন্মোচন করতে পারে, তবে বাঙালি কেন তার মাতৃভাষা সম্পর্কে হীনম্মন্যতার ব্যাধিতে ভুগবে? মাতৃভাষার নির্ভরযোগ্য ও অনায়াস অবলম্বনই হোক আমাদের উচ্চশিক্ষার হাতিয়ার।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা।চাকরির বয়স আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১১ নভেম্বর প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘সেশনজটে বিপর্যস্ত ১২ লাখের বেশি শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ পাঠ করে হতাশা ও উৎকণ্ঠার মধ্যে আছি। পাঁচ বছরের অনার্স ও মাস্টার্স কোর্স শেষ করতে সময় লাগছে আট-নয় বছর। তখন আমাদের বয়স হবে ২৮-২৯। অথচ সরকারিসহ অনেক বেসরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর। চাকরির প্রস্তুতি নিতে নিতেই বয়স শেষ হয়ে যাবে। তা ছাড়া, সরকারি চাকরিজীবীদের ও মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে। শূন্য পদ সৃষ্টি করা হচ্ছে।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতসহ উন্নত দেশগুলোতে চাকরির আবেদনের বয়স ৩৫ বছর। আমাদের দেশেও তাহলে আমরা হতাশা ভুলে নিজ নিজ অনার্স বিষয়ে লেখাপড়া করে দক্ষতার সঙ্গে দেশের কল্যাণে লাগাতে পারি।পত্রপত্রিকায় বয়স নিয়ে লেখালেখি হচ্ছে, আন্দোলনও হচ্ছে, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন। এ বিষয়ে নীরবতা ভেঙে তাঁর অভিমত গণমাধ্যমে প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।সন্ধ্যা রানী মণ্ডলসাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা।