চি ঠি প ত্র
একটি আবেদনআসছে শীত মৌসুম। এই শীতে আমরা সবাই কমবেশি ঘুরতে বের হব। বাংলাদেশ প্রকৃতির অপরূপ সুন্দর দেশ। এরই মধ্যে কিছু স্থান আছে অতি সুন্দর। এই সৌন্দর্যের টানে আমরা প্রায়ই চলে যাই প্রকৃতির কাছে। দুই চোখ ভরে তা উপভোগ করে মনের ও প্রাণের তৃষ্ণা মেটাই। দুঃখের বিষয়, এই সৌন্দর্য আমাদের অযত্নে আর অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। বা করছি। আমরা ইচ্ছে করলেই এই সৌন্দর্যকে যুগ যুগ ধরে সুন্দর রাখতে পারি। আমাদের একটু সচেতনতা, একটু সদিচ্ছা দিতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ। আজ আমি প্রকৃতির যে সৌন্দর্য উপভোগ করে বাসায় ফিরলাম, আমার সন্তান, আমার ছোট ভাই-বোনেরাও যেন ভবিষ্যতে এই সৌন্দর্যকে উপভোগ করতে পারে। তাই ভ্রমণপিপাসুদের প্রতি বিনীত আবেদন, যাঁরা প্রকৃতির কাছে বেড়াতে যাবেন, তাঁরা প্রকৃতির কোনো কিছু নষ্ট করবেন না। অন্যকেও নষ্ট করতে দেবেন না। বাচ্চু ও লাবণী, ঢাকা।সড়কের মাঝে বৈদ্যুতিক খুঁটি!ঢাকার মিরপুর ১৩ নম্বর সেকশনের প্রধান সড়কটি ৬০ ফুট করার জন্য ভাসমান বাজার তুলে দেওয়া হয়েছে মাস ছয়েক আগে। কিন্তু এখন পর্যন্ত সড়কটির কাজ শুরু হয়নি। একটু বৃষ্টি হলেই সড়কের মাঝখানের গর্তে পানি জমে যায়। এর ফলে রিকশা আর ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া, সড়কের মাঝখানে রয়েছে বেশ কয়েকটি বিশাল আকৃতির বৈদ্যুতিক খুঁটি। যার কারণে সড়কটি পাকা করা হলেও মাঝখানের খুঁটিগুলো যান চলাচলে প্রতিবন্ধতার সৃষ্টি করবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, সড়ক নির্মাণের আগে এই খুঁটিগুলো দ্রুত সরানোর ব্যবস্থা করা হোক।শেখ নিজামউদ্দিনমিরপুর ইলেভেন স্টার ক্লাব।রাজস্ব টিকিটবাংলাদেশ সরকার সম্প্রতি ১০ টাকা মূল্যমানের রাজস্ব টিকিট বাজারে ছেড়েছে। একই সঙ্গে পাঁচ টাকা মূল্যমানের রাজস্ব টিকিটের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এতে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি পর্যায়ের কেউ কেউ, যাদের নিয়মিত রাজস্ব টিকিট কাজে লাগাতে হয়, তাঁরা অহেতুক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এর আগেও রাজস্ব টিকিটের মূল্যমান যখন চার টাকা থেকে পাঁচ টাকা হয়ে গেল, তখনো একই সমস্যার সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি, কোনো প্রদর্শনী বা যানবাহনের টিকিটের মূল্য বৃদ্ধি পেলে পুরোনো টিকিটগুলো অচল বা বাতিল না করে ওই টিকিটের ওপরই নতুন মূল্যমানের সিল ব্যবহার করা হয়। সেগুলো শেষ হয়ে গেলে নতুন করে টিকিট ছাপানো হয়। রাজস্ব টিকিটের ক্ষেত্রেও একই কাজ করা যেত। তা ছাড়া, এতে এমন কী ক্ষতি, যদি পাঁচ টাকা মূল্যমানের দুটি টিকিট ব্যবহার করে ১০ টাকার রাজস্ব টিকিট কোথাও সংযুক্ত করা হয়? অনেক সময় পূর্বঘোষণা দেওয়া হয় যে নির্ধারিত অমুক তারিখের পর আর আগের ছাপানো টাকা বা টিকিট চলবে না। এ ক্ষেত্রে এ রকম পূর্বঘোষণা দেওয়া হয় যে নির্ধারিত অমুক তারিখের পর আর আগের ছাপানো টাকা বা টিকিট চলবে না। এ ক্ষেত্রে এ রকম পূর্বঘোষণা দেওয়া হয়েছিল কি? বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এভাবে কোনো সুনির্দিষ্ট, যথোপযুক্ত কারণ ছাড়াই টিকিটের অর্থাৎ পরোক্ষে টাকার অপচয় হতে দেওয়া উচিত কি না, বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে পুনরায় ভেবে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাহমুদা আখতারজাফরাবাদ, রায়েরবাজার, ঢাকা।