চি ঠি প ত্র
ওভারব্রিজঢাকার ফার্মগেট খুব ব্যস্ত এলাকা। এখানে স্কুল, কলেজ, বাজার, অফিস থাকায় লোকজনের সমাগম সব সময় থাকে। অন্য কোথাও ওভারব্রিজ ব্যবহূত না হলেও ফার্মগেট ওভারব্রিজ যে ব্যবহার করা হয়, তা বলার অপেক্ষা রাখে না। সিঁড়িগুলো যেভাবে ভেঙে বা ক্ষয়ে গেছে, তাতে পারাপার হতে হয় ভয়ে ভয়ে। আবার তার পাশের ওভারব্রিজটিরও একই রকম অবস্থা। সিঁড়ির নিচের লোহার পাতগুলোর বেশির ভাগই ভেঙে গেছে বা খানিক ভাঙা অবস্থায় বের হয়ে আছে, দুর্ঘটনা তো মাঝেমধ্যে হচ্ছে। লোহাতে বেঁধে ছিঁড়েও যাচ্ছে জামাকাপড়।তাই জনগণের জন্য ব্রিজের সিঁড়ি সংস্কার করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। তাই এ বিষয়ে দৃষ্টি দিতে কর্তৃপক্ষের সুদৃষ্টি আশা করছি।পলাশমগবাজার, ঢাকা। মেডিটেশনআমাদের দেশের মানুষের কাছে মেডিটেশন সম্পর্কে ধারণা এখনো খুবই অল্প বলা যায়। এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তিও আমাকে প্রশ্ন করেছেন, ‘ওটা কী?’আমরা জানতে পেরেছি, উন্নত দেশগুলোয় মেডিটেশনকে চিকিৎসার মূল ধারায় অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে কিছু কিছু কলকারখানা, কিছু স্কুল ও কলেজে এবং অফিসেও মেডিটেশন অনুশীলনকে উৎসাহিত করা হচ্ছে। কারণ, ধ্যান অনুশীলন করে কর্মচারীরা কার্যকরভাবে টেনশন থেকে মুক্ত থাকতে পারছেন, নানা ধরনের চাপ কমে যাচ্ছে এবং মানসিক স্থিরতাও তাঁরা ফিরে পাচ্ছেন।উদ্বেগমুক্ত স্থির মনে তাঁরা তাঁদের নিজ নিজ কর্মে আরও বেশি আউটপুট দিতে পারছেন। সৃজনশীলতাও বাড়ছে।এমনকি জেলখানায় কয়েদিদের মেডিটেশন করানো হচ্ছে। এতে অপরাধ করার প্রবণতা মস্তিষ্ক থেকে দূর হয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরা ধ্যান অনুশীলন করে মনঃসংযোগ ও স্মৃতি বাড়াতে পারছে। উল্লেখ্য, আমিও ধ্যানের কোর্স করেছি এবং বাসায় নিয়মিত অনুশীলন করে উপকার পাচ্ছি। তাই কলম ধরার সাহস পেলাম। পত্রপত্রিকার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব, আপনারা ধ্যানের উপকারিতা নিয়ে ফিচার করুন। নিজেরাও প্রয়োজন মনে করলে কোর্স করে উপকারিতা উপলব্ধি করুন। বিশেষভাবে টিভি চ্যানেলগুলোকে আহ্বান করব, আপনারা ধ্যান নিয়ে ধারাবাহিক কিছু করুন। শেখ জাহিদুর রহমান মিরপুর, ঢাকা।