চি ঠি প ত্র
মালয়েশিয়ার শ্রমবাজারমালয়েশিয়ার শ্রমবাজার তরুণ-যুবসমাজের এবং বেকার যুবকদের অন্যতম একটি কর্মসংস্থানের জায়গা বলে বিবেচিত হয়। এ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে বেশ বড় রকমের দালাল চক্র। এদের ব্যবসার ধরন এমন যে প্রকৃত দালাল যিনি, তিনি ধরাছোঁয়ার বাইরে থাকেন। গ্রাম থেকে যেসব বেকার যুবক মালয়েশিয়ায় যেতে আগ্রহী, তাঁদের কাছ থেকে তাঁরা মোটা অঙ্কের টাকা নেয়। এরপর আর কিছু অংশ ঢাকায় অবস্থিত দালালের কাছে পৌঁছায়। তিনি (ঢাকায়) এয়ারপোর্ট চুক্তির মাধ্যমে মালয়েশিয়ায় নাকি যুবকটিকে পাঠিয়ে দেন। এ অবস্থায় আমার গ্রামের ছেলেটিকে (নাম: সোহেল, গ্রাম: দোদাই, পোস্ট: পাইকড়, কাহালু, বগুড়া) তিনবার ঢাকায় নিয়ে আসেন তাঁকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে। কিন্তু তিনি তৃতীয়বারও ব্যর্থ হন তাঁকে পাঠাতে। তিনবারে তাঁর (ছেলেটির) টাকা খরচ করতে হয়। উল্লেখ্য, ছেলেটি কৃষক পরিবারের ছেলে। আপনাদের বহুল প্রচলিত পত্রিকার মাধ্যমে কোনো প্রতিবেদন তৈরি করে জনগণকে সচেতন করলে জনগণ বেশ উপকৃত হবে। উল্লেখ্য, ছেলেটি দেড় বছরের ওপর হয়ে গেল ৪০ হাজার টাকা ওই দালালের কাছে জমা দিয়েছিল।মো. মাহমুদুল হাসান , মিরপুর, ঢাকা। সমৃদ্ধ বাংলাদেশপ্রথম আলো চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩, ২৪ ও ২৫ নভেম্বর যথাক্রমে ‘উজ্জ্বল অর্জন’, ‘বাংলাদেশের হূদয় হতে’ ও ‘শাবাশ বাংলাদেশ’ নামে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। ‘উজ্জ্বল অর্জন’ সংখ্যায় ছিল ’৭১-পরবর্তী সময় থেকে এ পর্যন্ত বাংলাদেশের সক্ষমতা ও অর্জনগুলো। যেগুলো বহির্বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করেছে। আর সেগুলো লিখেছেন দেশসেরা ব্যক্তিরা। যারা বাংলাদেশকে চেনে দুর্যোগ আর দুর্নীতির দেশ হিসেবে, বাংলাদেশের এ রকম অবিশ্বাস্য অর্জন দেখে তাদের চোখ ছানাবড়া হয়ে ওঠে।‘বাংলাদেশের হূদয় হতে’ সংখ্যায় ছিল, কেউ হেঁটে পাঠকদের দোরগোড়ায় বই দিয়ে জ্ঞানের মশাল জ্বালিয়ে সমাজে অন্যায়-অনাচার রুখে দিতে সচেষ্ট। কেউ গাছকে পরম বন্ধু ভেবে গাছ লাগিয়ে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করেছেন, কেউ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করেছেন সুন্দর কচিমুখের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে ভুবন জয় করার জন্য। বাংলাদেশ যে ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠছে, তার নেপথ্যে রয়েছে এসব ভালো মানুষের স্বপ্নসাধনা, শ্রম-ঘাম। তাঁরাই সমৃদ্ধ বাংলাদেশের সার্থক পুরুষ। ‘শাবাশ বাংলাদেশ’ সংখ্যা ছিল একঝাঁক বিদেশি বাংলাদেশি বন্ধুদের লেখা। তাঁরা লিখেছেন বাংলাদেশের উন্নয়ন আর অগ্রগতির কথা। তাঁদের চোখে প্রতিফলিত হয়েছে এক সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রথম আলো ১৪ বছরের সুদীর্ঘ পথ পেরিয়ে এসেছে। পরিশেষে প্রথম আলোর প্রতি রইল শুভকামনা। মাহবুবুর রহমান শিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ।