চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারজানার শেষ ইচ্ছাআমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া, করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার। ৪ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘অ্যাসিডদগ্ধ ফারজানার মৃত্যু’ সংবাদটি পড়ে অনেক কষ্ট পেয়েছি। নবম শ্রেণীর ছাত্রী ফারজানাকে যারা অ্যাসিড ছুড়ে ঝলসে দিয়েছে সারা শরীর, যাদের হিংস্র থাবা থেকে রেহাই পায়নি ১০ বছরের শিশু ফয়সাল ও সহকর্মী খাদিজা। আমরা যারা নিজেদের আধুনিক যুগের সভ্য সমাজের মানুষ দাবি করি। আমরা কি পেরেছি ফারজানাকে দুর্বৃত্তদের হাত থেকে বাঁচাতে। তাকে যারা পৃথিবী থেকে অকালে চলে যেতে বাধ্য করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা আর কোনো ফারজানাকে অকালে চলে যেতে দেখতে চাই না। যদিও জানি, এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। তার পরও জানতে চাই কত প্রাণ গেলে, কত বেদনা সইলে তবে একদিন প্রতিকার হবে। আর কোনো ফারজানাকে সেদিন আর এভাবে অ্যাসিডে পুড়ে মরতে হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি। মাহমুদুল হাসান সমাজকল্যাণ, ঢাবি।