চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পতাকার সম্মানবিজয় দিবসে সরকারি, বেসরকারি, আধা সরকারি অফিস, বাসাবাড়ির ছাদ, রিকশা, ভ্যান, প্রাইভেট কারসহ অনেক স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু দুঃখের বিষয়, এই পতাকা ১৬ তারিখের পরও ওসব স্থানে অযত্ন আর অবহেলায় পড়ে থাকে। আর এভাবে জাতীয় পতাকাকে অবহেলা ও অযত্ন করা দণ্ডনীয় অপরাধ এবং জাতির জন্য লজ্জাকর। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ ও অনুরোধ করছি, বিজয় দিবসের পর অননুমোদিত যেসব স্থানে জাতীয় পতাকা টানানো থাকবে, তা নামিয়ে ফেলার ব্যবস্থা করবেন। পাশাপাশি যাঁরা পতাকা টানাবেন, তাঁদের প্রতিও অনুরোধ, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বিজয় দিবসের পর অননুমোদিত স্থান থেকে তা নিজ উদ্যোগে নামিয়ে ফেলবেন।বাচ্চু, রিনা ও মন্টি, ঢাকা।সড়ক দুর্ঘটনাবাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। পৃথিবীর কোনো দেশে আমাদের মতো এত ঘন ঘন সড়ক দুর্ঘটনা ঘটে না। সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অজস্র মানুষ হতাহত হচ্ছে। সড়ক দুর্ঘটনার কারণ বহুবিধ। অপরিকল্পিত, নষ্ট, জরাজীর্ণ ও সংস্কার না হওয়া রাস্তা; ত্রুটিপূর্ণ, পুরোনো, লাইসেন্সবিহীন ও ফিটনেস না থাকা যানবাহন প্রভৃতি সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত। তা ছাড়া, লাইসেন্সবিহীন অদক্ষ চালক ও সাহায্যকারী দিয়ে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রমাণিত।সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য জনগণকে সচেতন করা এবং সড়ক দুর্ঘটনার উক্ত কারণগুলো বিবেচনায় এনে এর প্রতিকারে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।