চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি নিয়ে ভোগান্তিদেশে বাণিজ্য, শিল্প, গৃহস্থালি—সর্বত্র জ্বালানি-সংকট তীব্রভাবে দেখা দিয়েছে। সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, বাসাবাড়িতে আর গ্যাস-সংযোগ দেওয়া হবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শহরের বাসাবাড়িতে তো লাকড়ি দিয়ে রান্না করা যাবে না। এলপিজি সহজলভ্য করা হলেও এটা একধরনের বৈষম্য হিসেবেই বিবেচিত হবে। যাঁরা আগে পাইপলাইনে গ্যাস-সংযোগ নিয়েছেন, তাঁরা স্পষ্টতই বেশি সুবিধা ভোগ করবেন এবং তাঁদের অপচয় করার সুযোগ থেকেই যাবে। এখন নতুন ব্যবহারকারীদের যদি এলপিজিই ব্যবহার করতে হয়, তাহলে পাইপলাইনে যাঁরা গ্যাস-সংযোগ নিয়েছেন, তাঁদের নিজস্ব খরচে মিটারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হলে অপচয় রোধ হবে। বর্তমান সংকট কাটানোর জন্য সরকারকে এলপিজির সরবরাহ বাড়ানের উদ্যোগ নিতে হবে এবং পরবর্তী সময়ে দীর্ঘ মেয়াদে (দু-এক বছর) সবাইকে নিজস্ব খরচে মিটার লাগানোর উদ্যোগ নিতে হবে। এটা করতে পারলেই গ্যাস ব্যবহারে অপচয় রোধ ও বৈষম্য দূর হবে। আর গাড়ির জ্বালানির চেয়ে খাবার রান্না করা বেশি জরুরি। অতএব এখনই সরকারকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে।হুরের-নাহার বেগমসিদ্ধেশ্বরী, ঢাকা। শজিনাগাছ অতুলনীয় ভেষজ গুণসমৃদ্ধ শজিনাগাছ কিছুদিন আগেও গ্রামবাংলার প্রতিটি বাড়িতেই দেখা যেত। কিন্তু এখন আর তেমন চোখে পড়ে না। অথচ এই গাছের গুরুত্ব তুলনাহীন। এর পাতা, ডাল, মূল প্রতিটি অংশেরই রয়েছে ঔষধি গুণ। বিশেষ করে রক্তের কোলেস্টরেল হ্রাস, হূদেরাগ ও উচ্চ রক্তচাপজনিত রোগ প্রতিরোধ ও প্রতিকারে এর গুণ ধন্বন্তরি। আর সবজি হিসেবে এটি সবার কাছে সমান জনপ্রিয়। এর ফুল মৌমাছিদের খুব প্রিয়। এ থেকে আহরিত মধুর গুণও ভালো। ফলে এ গাছ গরিব গৃহস্থের অভাব-অনটনের সময় বন্ধুর মতো সহায়তা করে। এমনকি এটি রপ্তানির উজ্জ্বল সম্ভাবনাও রয়েছে। দ্রব্যের আকাশছোঁয়া মূল্যের বাজারে আহাজারি না করে স্বাবলম্বী হতে শজিনাগাছ লাগানোর মাধ্যমে পারিবারিক সবজির চাহিদা পূরণে সবাইকে উৎসাহিত করা দরকার। যা আবাদ করা সম্ভব, তা বাজার থেকে না কিনে আসুন নিজেরা লাগাই।জাহেদুর রহমানবাগমারা, রাজশাহী।