চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক সমীপেবাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের গত ১৩ নভেম্বরের ৩ নম্বর বিজ্ঞপ্তির বরাত দিয়ে ডিএফআইডির সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকে চালুকৃত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইস) ব্যবস্থার অধীনে এমআইসিআর-যুক্ত চেকবইয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে ক্লিয়ারিং চার্জ আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সময়োপযোগী কিংবা জরুরি নয়। কারণ, গ্রাহককে যাবতীয় ব্যাংকিং-সংক্রান্ত সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংক পৃথক পৃথকভাবে সার্ভিস চার্জ আদায় করে থাকে; এমনকি হিসাব সংরক্ষণের জন্য প্রতিটি ব্যাংক প্রত্যেক হিসাবধারীর কাছ থেকে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি হিসেবে সর্বোচ্চ ভ্যাট ছাড়া ৫০০ টাকা ফি আরোপ করে থাকে। তা ছাড়া এমআইসিআর-যুক্ত চেকবই ইস্যুর ক্ষেত্রে প্রতি পাতা চেকের জন্য ভ্যাটসহ ২ দশমিক ৭৫ টাকা হারে ১০ পাতার জন্য প্রায় ২৮ টাকা চার্জ আরোপ করছে। বাংলাদেশ ব্যাংকের বর্ণিত সার্কুলারের মাধ্যমে প্রতিটি ইনস্ট্রুমেন্টের জন্য ক্লিয়ারিং চার্জ আরোপ করা হলে বিষয়টি সাধারণ ব্যাংক হিসাবধারীদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। এটি কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত ফিন্যানশিয়াল ইনক্লুশন নীতির পরিপন্থী। বাংলাদেশ ব্যাংক আগামী বছরের ১ জানুয়ারি থেকে বিজ্ঞপ্তিটি কার্যকর করার ঘোষণা দিয়েছে। ক্ষুদ্র হিসাবধারীদের অবস্থান বিবেচনা করে অন্ততপক্ষে এক লাখ টাকা পর্যন্ত মূল্যমানের চেকের ক্লিয়ারিং বা সেটেলমেন্টের ক্ষেত্রে ওই ধরনের চার্জ অব্যাহতি দেওয়ার আবেদন জানাচ্ছি।মোহাম্মদ সামসউদ্দীন খালেদ, ঢাকা।শ্রমিকদের কথা ভাবুনআশুলিয়া ট্র্যাজেডিতে এটিই প্রতীয়মান হয় যে পোশাকশ্রমিকেরা কতটা অসহায়। বেঁচে যাওয়া এক শ্রমিকের করুণ আর্তি ছিল এমন: ‘জীবন বাঁচাতে গার্মেন্টসে এসে এখন জীবনটাই যেতে বসেছিল।’ এমন অসহায় উক্তি আমাদের ব্যথিত করে। যাঁদের অক্লান্ত পরিশ্রমে পোশাক কারখানাগুলো মাথা তুলে দাঁড়ায়, সেই শ্রমিকদের যদি এভাবে প্রাণ হারাতে হয়, এর চেয়ে বেদনার আর কী হতে পারে! পোশাক কারখানার মালিকদের কাছে পোশাকশ্রমিকদের জীবনের নিরাপত্তা অগ্রাধিকার পাওয়া উচিত। শ্রমিকদের নিরাপদে কাজ করার সুযোগ নিশ্চিত করতে সব নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভবিষ্যতে যাতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য কর্তৃপক্ষের নিশ্চয়তা দিতে হবে।জাহেদুর রহমান৫৫ পুরানা পল্টান, আজাদ সেন্টার, ঢাকা।