চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাল ও নদী রক্ষাপৃথিবীর বুকে আমাদের বাংলাদেশ সত্যিই অসাধারণ। লাল-সবুজে ঘেরা আমাদের এই সোনালি-রুপালি স্বদেশ ভারি সুন্দর! আঁকাবাঁকা আমাদের নদী ও খালগুলোও অনিন্দ্যসুন্দর। আমাদের দেশের খাল ও নদীগুলো সংরক্ষণ প্রয়োজন। কারণ, নদী ও খালগুলো প্রতিমুহূর্তে আমাদের প্রাণীজগৎকে সাহায্য-সহযোগিতা করে থাকে। খাল ও নদীগুলো আমাদের বাঙালি জাতিকে খাদ্যেরও জোগান দিচ্ছে। যেমন ইলিশ, বোয়াল, রুই, গরমা আরও অনেক রকমের মাছ আমাদের প্রতিদিনের খাবার। কোনোভাবেই খাল ও নদীগুলো নষ্ট হতে দেওয়া যাবে না, নষ্ট করা যাবে না। খাল ও নদীগুলো মাটি দিয়ে ভরাট করে কোনোরকম বাড়িঘর, মার্কেট, দোকান বা মিল-ফ্যাক্টরি ও শিল্পকারখানা গড়া ঠিক হবে না। আমরা ইচ্ছা করলে নদী ও খালপাড়গুলো সুন্দর করে পাকা করে সেই নদী ও খালপাড়ে সুন্দর সুন্দর বৃক্ষরোপণ করে রাখতে পারি। যেমন বকুল, কৃষ্ণচূড়া, শিমুল, হিজল, তাল, নারিকেল, খেজুর, সুপারি ইত্যাদি। দিপু প্রামাণিক নবাবগঞ্জ, ঢাকা। ভোটার হওয়ার বয়সবাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। প্রতি পাঁচ বছর পরপর জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হয়। নির্বাচনে জনগণ সুচিন্তিত মতামত প্রকাশ করে। এই সুচিন্তিত মতামত প্রকাশ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন দেশের নাগরিকদের ভোটার হওয়ার বয়স নির্ধারণ করেছে ১৮ বছর। এই ১৮ বছর বয়সে একজন মানুষ মূলত কিশোর-কিশোরী থাকে, এই বয়সে সাধারণত পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকে না। আর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক অনেক বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকে না। অপরিপক্বতার কারণে তাঁরা অনেকটা আবেগবশত অথবা কারও প্রভাবে ভোটাধিকার প্রয়োগ করেন, ফলে তাঁদের দ্বারা সুচিন্তিত মতামত প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। আর এই বয়সে উল্লেখযোগ্যসংখ্যক কিশোর-কিশোরী ছাত্রছাত্রী হিসেবে অধ্যয়নরত থাকেন। ছাত্রছাত্রীদের মুখ্য বিষয় হলো, মনোযোগের সঙ্গে লেখাপড়া চালিয়ে যাওয়া ও জ্ঞান আহরণ করা। কিন্তু সদ্য স্কুল পেরোনো ছাত্রছাত্রীরা ভোটার হওয়ার কারণে রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, এতে তাঁদের শিক্ষাজীবন নানাভাবে ব্যাহত হয়। ফলে তাঁরা অনেকটা আবেগের বশবর্তী হয়ে অথবা কারও প্রলোভনে আকৃষ্ট হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এই বয়সে বিভিন্ন বিষয়ে পরিপক্বতা অর্জন না করার ফলে তাঁদের দ্বারা সুচিন্তিত মতামত প্রকাশ করা সম্ভব হয় না। ছাত্রছাত্রীরা হচ্ছেন আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে তাঁরাই দেশ পরিচালনা করবেন। অতএব, তাঁদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো ছাত্রজীবনে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান আহরণেরও পরিপক্বতা অর্জন করে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ভোটার হওয়ার বয়স হচ্ছে ২১ বছর। তাই আমি দেশের জনগণ এবং বিশেষ করে নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিবেচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাব। মোহাম্মদ মঈনুল হোসেন চকবাজার, চট্টগ্রাম।