চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃশংসতাশরীয়তপুরের অনন্ত দাস ও তাঁর স্ত্রী কল্পনা দাস বড় আশা করে ছেলের নাম দিয়েছিলেন বিশ্বজিৎ। বিশ্বকে জয় করেছে যে। বাবা-মায়ের হয়তো আশাও ছিল, তাঁদের বিশ্বজিৎ একদিন বিশ্বকে জয় করবে। তাঁদের দেওয়া নামকে সার্থক করবে। এবারের বসন্তটা পার হলে ২৪ বসন্ত পূর্ণ হতো তার। সামনে ছিল আরও অনেক বসন্ত পাড়ি দেওয়ার স্বপ্ন। বিশ্বজিৎ হয়তো কল্পনায় রং মিশিয়ে একটা উজ্জ্বল স্বর্ণোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখত। কিন্তু দেশে বিরাজমান অস্থির রাজনীতির একটি পক্ষের অবরোধ আর অন্য পক্ষের সহিংস কোন্দল বিশ্বজিতের সেই সোনালি স্বপ্নকে ম্লান করে দিল। মহাকালের অতলে তলিয়ে গেল বিশ্বজিৎ। নিঃশেষ হয়ে গেল একটি তরতাজা প্রাণ। ১০ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠার ছবি থেকে বিশ্বজিতের বেঁচে থাকার আকুতি বেশ স্পষ্ট। এ ছাড়া ওই দিন প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদন এবং ১১ ডিসেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কল্পনা দাসের আহাজারির চিত্র যে কারণে চোখ ভিজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি, বিশ্বজিৎ কিংবা তার পরিবারের অন্য কোনো সদস্য সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। তাহলে কেন এই পবিত্র বিজয়ের মাসে জীবন দিতে হলো তাকে? এই বিজয়কে উপভোগ করার জন্য কি আমরা কম মূল্য দিয়েছিলাম? আমরাই পৃথিবীর অদ্বিতীয় জাতি, স্বাধীনতার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ করেছে। কে দেবে আমাদের প্রশ্নের উত্তর? সরকার, নাকি বিরোধী পক্ষ? যাদের কোন্দলের জন্য সেই স্বাধীনতার পর থেকে এভাবেই ঝরে পড়েছে অনেক বিশ্বজিৎ। জীবনের টগবগে মুহূর্তে সায়াহ্ন চলে এসেছে তাদের। উষালগ্নে যবনিকাপাত করতে হয়েছে। আর কত বিশ্বজিৎকে হারালে এই স্বাধীন ভূমিতে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব? কে দেবে আমাদের সদুত্তর? মো. আলী আহমেদসরকারি বাঙলা কলেজ, ঢাকা। ব্যাংকের শাখা চাইচট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গুপ্তছড়া বাজারটি খুবই প্রসিদ্ধ। বাজারের আশপাশে আট-দশটি গ্রামের ১৫-২০ হাজার মানুষ প্রতিদিন এখানে কেনাবেচাসহ বিভিন্ন কাজ করেন এই গুপ্তছড়া বাজারে। স্কুল-মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন এনজিও এখানে অবস্থিত। এখানকার অনেকে দেশ-বিদেশে কর্মরত। প্রবাসীরা দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠান। কিন্তু গুপ্তছড়া বাজারে কোনো ব্যাংকের শাখা নেই। কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, জরুরি ভিত্তিতে গুপ্তছড়া বাজারে ব্যাংকের একটি শাখা চালু করা হোক। মো. ইলিয়াস আলম সুমন হারামিয়া, সন্দ্বীপ।