চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়-বাণিজ্যদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার হিড়িক পড়ে গেছে। এখন প্রশ্ন, যথাযথ মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে কি না। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭১টি। সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩৬টি। বর্তমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয় খোলার অনুমতি দেওয়া হয়েছে আরও ১৬টি। সবই দেওয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। লক্ষ করা গেছে, দেশে ধনী, বিত্তবান ও সামর্থ্যবানেরা শিল্প স্থাপনে ও বাণিজ্যে বিনিয়োগে আগ্রহী নন। কারণ, রাজনৈতিক অস্থিতিশীলতা, জ্বালানি-বিদ্যুৎসংকট, অবকাঠামো-সংকট, চাঁদাবাজি, সন্ত্রাস ও আমলাতান্ত্রিক জটিলতা। তাই সহজ উপায়ে অর্থ কামানোর একমাত্র পথ বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় স্থাপন। তাই বিত্তবানেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে বেশি আগ্রহ প্রকাশ করছেন। উচ্চশিক্ষা নিয়ে রীতিমতো জুয়াখেলা চলছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রদত্ত নীতিমালা অনুসরণ করে এসব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে না। বহুতল ভবন ভাড়া নিয়ে যত্রতত্র বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করা হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে চলছে সনদবাণিজ্য। শিক্ষা সম্পূর্ণ পণ্য হিসেবে বিবেচনা করে কর্তৃপক্ষ দেদার বাণিজ্য করে চলছে। পত্রিকান্তরে জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতকরা ১৩ ভাগ শিক্ষকের শিক্ষাসনদ জাল। এদিকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের চাঁদাবাজি, সন্ত্রাস, অন্তর্কোন্দল, ভর্তি-বাণিজ্য নিয়োগ-বাণিজ্য ও কর্তৃপক্ষের দুর্নীতি। দুর্ভাগ্য, আমাদের দেশের ছেলেমেয়েরা উচ্চশিক্ষার জন্য অনুকূল পরিবেশ পাচ্ছে না। যেসব শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না, তাঁরা বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে প্রতারিত হচ্ছেন। অতএব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বাণিজ্যিকীকরণ বন্ধ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহতাব আলী, মিরপুর, ঢাকা। ফুট ওভারব্রিজ চাইঢাকা মহানগরের রামপুরা একটি জনবহুল ও ব্যস্ততম এলাকা। এখানে একটি বাজার আছে। এখানে প্রতিদিন হাজার হাজার লোক রাস্তা পারাপার হয়ে থাকে। এখানে ওভারব্রিজ না থাকায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। তাই রামপুরায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আবদুল মোতালেব চোকদার, রামপুরা, ঢাকা।