চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন এই অযোগ্যতা?পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নপদ্ধতি যথেষ্ট মানসম্পন্ন নয় বিধায় এর ফলাফলের মান নিয়েও সন্তুষ্ট থাকা যাচ্ছে না। মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের যেকোনো বিষয়ে প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যাবে, বিগত এক বা একাধিক বছরে এসেছে এ রকম প্রশ্ন প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বা তারও বেশি (অল্প কিছু ব্যতিক্রম আছে)। নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রেও ৫০-এর মধ্যে ৪০ থেকে ৫০টির পুনরাবৃত্তি হয়। ফলে শিক্ষার্থীরা জোড় সাল ও বিজোড় সালের প্রশ্ন সমাধানে অধিক মনোযোগী হয়। আর এ ক্ষেত্রে পরীক্ষার হলে শিক্ষার্থীদের মাথা খাটানোর তেমন প্রয়োজন পড়ে না (পড়তে হবে সুযোগ থাকে না)।প্রশ্নপত্রের এই ধারার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে সাজেশনের পসরা, অলিতে-গলিতে গজিয়ে ওঠা কোচিং সেন্টার। আর গাইড বইয়ে দেওয়া হয় ‘১০০% কমনের নিশ্চয়তা’সহ সাজেশন, এমনকি নামীদামি স্কুল-কলেজের কিছু শিক্ষক তো তাঁদের ‘সাজেশন-ক্ষমতার’ জন্য দেশবিখ্যাত। পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়া দোষের নয়, কিন্তু সম্পূর্ণ বই না পড়ে কেবল সাজেশনের পেছনে দৌড়ালে কীভাবে জ্ঞানের পরিপূর্ণতা আশা করা যায়? ফলে সেই শিক্ষার্থীদের জ্ঞানের সীমা পাঠ্যবইয়ের ২০ শতাংশের মধ্যে আবদ্ধ থাকে।কী ধরনের পদ্ধতি বা প্রশ্নের ধারা অনুসরণ করলে শিক্ষার্থীদের মানের উন্নতি হবে তা নির্ণয়ের দায়িত্ব ছাত্রছাত্রীদের নয়, নীতি-নির্ধারকদের। কিন্তু একজন চঞ্চলমতি শিক্ষার্থী যখন দেখবে গুটিকতক প্রশ্ন পড়েই ভালো ফল করা যাচ্ছে, এমনকি জিপিএ-৫ পাচ্ছে, তখন কেন সে কষ্ট করে সম্পূর্ণ বই পড়তে যাবে? আর পাঠ্যবই সম্পূর্ণভাবে না পড়ার ফলে তার শিক্ষার ভিত্তি থেকে যাচ্ছে দুর্বল। রচনামূলক পরীক্ষার ক্ষেত্রে শিক্ষকভেদে নম্বর বেশি-কম হয়। এ থেকে সৃষ্ট অসামঞ্জস্য দূর করার জন্য গ্রেড পয়েন্ট ব্যবস্থার প্রবর্তন; উদ্দেশ্য অতি মহৎ। কিন্তু সমস্যাটা হয়, যখন ৮০ নম্বর পাওয়া একজন ছাত্রের সঙ্গে ৯৯ পাওয়া একজন ছাত্রকে একসঙ্গে জিপিএ-৫ এর কাতারে ফেলা হয়। সাজেশন পড়ে ৮০ পেলেই যখন সর্বোচ্চ ভালো ফল করা যাচ্ছে, তখন একজন ছাত্র কেনইবা নব্বই ঊর্ধ্ব নম্বর পাওয়ার জন্য কষ্ট করবে? আর বারবার দাবি সত্ত্বেও বোর্ড পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর জানানো হচ্ছে না। এতে মেধাবী ছাত্রছাত্রীরা উদ্যম ও প্রতিযোগিতার মনোভাব হারিয়ে ফেলছে এবং অনেকেই গড্ডলিকাপ্রবাহে গা ভাসাচ্ছে।আমি গ্রেড পয়েন্ট ব্যবস্থার বিরোধী নই। বরং, আমাদের মতো জনবহুল দেশে এটি বেশ উপযোগী। তবে গ্রেড পয়েন্টের সঙ্গে নম্বর প্রদান করে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা চাঙা করতে ক্ষতি কী? এ রকম পরীক্ষা পদ্ধতির বিরূপ প্রভাব পড়েছে সমগ্র শিক্ষাব্যবস্থায়। তাই শেষের আগে কিছু প্রস্তাব রেখে যেতে চাই। সন্দেহ নেই সৃজনশীল প্রশ্নপদ্ধতি এ অবস্থা থেকে উত্তরণের একটি চমকপ্রদ উপায়। সঠিকভাবে এর প্রয়োগ হলে উল্লিখিত অনেক সমস্যারই সমাধান হবে। এ ছাড়া পরীক্ষার হলের পরিবেশ আরও উন্নত করা প্রয়োজন। খাতা দেখার মান যেন ঠিক থাকে তাও লক্ষ রাখতে হবে। সেই সঙ্গে প্রচলিত প্রশ্নের ধারার পরিবর্তন আবশ্যক, নতুবা শিক্ষার্থীরা জানতে, শিখতে বা চিন্তা করতে আগ্রহী হবে না। জিপিএ-৫-এর সংখ্যা নয়, বরং শিক্ষার্থীদের মান উন্নত করলেই শিক্ষার মান উন্নত হবে—এ কথাটা বিবেচনার জন্য নীতিনির্ধারকদের অনুরোধ জানাব।তূর্য রহমাননটর ডেম কলেজ, ঢাকা।‘ঞ’ যোগ‘য’ ফলাযুক্ত কোনো শব্দের বানান লিখতে গেলে বা পড়তে গেলে ‘য’ ফলার সঙ্গে যে ‘আকার’ যোগ হয়, সে যোগকে ‘ঞ’ যোগ বলে। যেমন ‘অন্য আলো’ বাক্যটির ‘অন্য’ শব্দটি লিখতে গেলে বা পড়তে গেলে ‘অন্য’ শব্দটিতে ‘ঞ’ যোগ-এর প্রয়োজন হয় না। আর যদি ‘রাজকন্যা’ শব্দটি সে ‘য’ ফলার সঙ্গে ‘ঞ’ যোগ-এর প্রয়োজন হয় যেমন ‘জ্ঞানী’ শব্দটি লিখতে গিয়ে বা পড়তে গিয়ে ‘জানী’ শব্দটির ‘জ’ বর্ণের সঙ্গে ‘ঞ’ যোগ করতে হয়েছে, ‘বিজ্ঞানী’ শব্দটি লিখতে গিয়ে বা পড়তে গিয়ে ‘বিজানী’ শব্দটির ‘জ’ বর্গের সঙ্গে ‘ঞ’ যোগ করতে হয়েছে। দিপু প্রামাণিক, নবাবগঞ্জ, ঢাকা।