চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিতে কে এম সোবহান৩১ ডিসেম্বর ছিল বিচারপতি কে এম সোবহানের মৃত্যুবার্ষিকী। পাঁচ বছর আগে, অর্থাৎ ২০০৭ সালের শেষ দিনের শেষ বেলায় রমনা পার্কে হাঁটতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করে ‘না ফেরার দেশে’ চলে যান তিনি। একজন মানুষ যেসব অর্জন সত্ত্বেও বিনয়ী হতে পারেন, সব প্রাপ্তি নিয়েও সাদাসিধে সুখী জীবন কাটাতে পারেন, সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিজ আদর্শে অটল ও অনড় থাকতে পারেন—কে এম সোবহান ছিলেন এরই বিরল দৃষ্টান্ত।কে এম সোবহানের সঙ্গে আমার প্রথম দেখা হয় ১৯৮৮ সালে আর্ট কলেজের দোতলায় একটি অনুষ্ঠানে। তখন আমি পড়াশোনা শেষে সবে দেশে ফিরেছি। যত দূর মনে পড়ে, তিনি গণতান্ত্রিক অধিকার বা মানবাধিকার বিষয়ে কথা বলেছিলেন। এরপর তাঁর সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয় ১৯৯২ সালের শেষের দিকে।যাঁরা তাঁকে কাছে থেকে দেখার সুযোগ পেয়েছেন তাঁরা জানেন, তিনি কতটা সাদামাটা জীবন যাপন করতেন।ব্যক্তিজীবনে তিনি ছিলেন অতি অমায়িক ও অনাড়ম্বর। মালিবাগের কেন্দ্রে অবস্থিত তাঁর বিশাল বাড়িটিতে যতবার গিয়েছি, তাঁর আন্তরিক আতিথেয়তায় প্রথমে হতবাক, পরে মুগ্ধ হয়েছি। অনেকবার তিনি নিজের হাতে চা তৈরি করে আমাকে পরিবেশন করে আমায় লজ্জিত করেছেন। আত্মবন্দনা তিনি কখনো করতেন না। তাঁর লাইব্রেরিতে কয়েকবার গিয়েছি, প্রথম প্রথম লক্ষ করিনি। একবার সেখানে বসে হঠাৎ দেখলাম, ডান দিকের দরজার ওপর একটি বড় ফ্রেমে অনেকগুলো ছোট ছবি বাঁধাই করা। ছবিতে গার্ড অব অনারে সালাম গ্রহণের, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাতের দৃশ্য রয়েছে। জিজ্ঞেস করাতে তিনি জানালেন, ’৮০ থেকে ’৮২ সালে তিনি পূর্ব জার্মানি ও চেকোস্লোভাকিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসব তখনকার ছবি। এ কথা বলে নীরব হয়ে গেলেন। আশ্চর্য লাগল, এ বিষয়ে আলাপ দীর্ঘায়িত করার প্রয়োজন মনে করলেন না তিনি! বিচারপতি কে এম সোবহানের পুরো নাম কাজী মাহবুবে সোবহান। কাজী অর্থ বিচারক, মাহবুব অর্থ প্রিয়ভাজন, প্রেমাস্পদ আর সোবহান হচ্ছে নিষ্কলুষ পবিত্র আল্লাহর গুণবাচক নাম। সার্থক নাম ছিল তাঁর। নিজ জীবনে বিচারপতি হয়েছিলেন, অতীব ন্যায়পরায়ণ ছিলেন, আবার অনেক মানুষের, বিশেষ করে নিপীড়িতদের প্রিয়ভাজন ছিলেন তিনি, নিষ্কলুষ সচ্চরিত্রের অধিকারী ছিলেন তিনি।৩১ ডিসেম্বর ২০০৭ তারিখ, বেলা ১১টা। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী তাঁর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়েছি। দেখি, প্রফুল্লচিত্তে নিজের স্টাডিতে বসে কম্বোডিয়ান যুদ্ধাপরাধীদের বিচারসংক্রান্ত নথি পড়ছেন। টি-শার্টের ওপর সোয়েটার আর নীল রঙের পুরু জিনস ট্রাউজার পরা। বলেই ফেললাম, ‘ইয়াং ম্যান অব এইটি!’ হেসে বললেন, ‘এইটি থ্রি।’ তখন কে জানত সেদিনটিই হলো তাঁর জীবনের শেষ দিন! আবদুল আউয়াল খান চৌধুরী[email protected]পদোন্নতি ও মূল্যবৃদ্ধিপত্রপত্রিকায় প্রকাশিত খবর বলছে, জানুয়ারি থেকে তেল, গ্যাস, বিদ্যুতের দাম আরেক প্রস্থ বাড়ছে। আমাদের প্রশ্ন, সরকার আর কত টাকা চায়? সরকারের চাহিদা মেটাতে রাজস্ব আদায়কারী বিভাগগুলো পাগল হওয়ার মতো। জনগণ আর কত দেবে? আয়কর, ভ্যাট, পৌরকর, সারচার্জ, জমির খাজনা এ রকম কত কর জনগণ দিয়ে যাবে? সরকার খরচ কমায় না কেন? মন্ত্রী-এমপির গাড়ি কেন ডিউটি ফ্রি হবে? তাঁরা কেন উত্তরা, গুলশানে এত প্লট পাবেন? সংসদ অধিবেশনে গরহাজির থাকেন এমন সব পদে নির্বাচন করার প্রয়োজন কী? মন্ত্রী, এমপিদের গণসংযোগের নামে ঘন ঘন নিজ এলাকায় যাওয়ার দরকার কী? পররাষ্ট্রমন্ত্রীর এত ঘন ঘন বিদেশ ভ্রমণের দরকার কী? অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীকে তো এত বিদেশ ভ্রমণ করতে দেখা যায় না। মন্ত্রী-এমপিদের নিজ নিজ এলাকায় মাসে সর্বোচ্চ পাঁচ দিনের জন্য একবার জনসংযোগ করলে হয় না? সরকারি কর্মচারীদের এত ঘন ঘন পদোন্নতি দেওয়ার দরকার কী? পদোন্নতি এবং বেতন বৃদ্ধি তো শুধু কয়েকটি ক্যাডারে হয়। আবহাওয়া বিভাগ, সমবায়, মাদক নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা, কারাগার, জনস্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা বিভাগ, তুলা উন্নয়ন, স্বাস্থ্য ইত্যাদি অনেক বিভাগে তো পদোন্নতি নেই বললেই চলে। পদোন্নতি এবং চাকরির ক্ষেত্রে সরকারের বৈষম্য তো অত্যন্ত দৃষ্টিকটু। এদের প্রতিও সরকারের নেকনজর থাকা প্রয়োজন।নির্বাচনে কারা কাজে লাগে, তা না ভেবে সব বিভাগের প্রতি সরকারের সমান দৃষ্টি দিতে হবে। পুলিশ কনস্টেবলদের সরকার অফিসার বানাতে চায়। এতে প্রশাসনের ভারসাম্য কি নষ্ট হবে না?পুলিশ প্রশাসন ছাড়া অন্যদের কি পদোন্নতি দরকার নেই? অপ্রয়োজনে পদোন্নতি দেওয়া কর্মকর্তাদের বাড়তি বেতন দিতে গিয়ে জনগণের তো ত্রাহি ত্রাহি অবস্থা। সরকার এভাবে জনগণের পয়সা নষ্ট করছে কেন? বিদ্যুৎ, তেল বা কর বৃদ্ধি নয়, সরকারের খরচ কমানোর জন্য আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদের একটু স্বস্তি দেওয়ার জন্য নিবেদন করছি। সুনীল তালুকদারকে কে রায় সড়ক, রাঙামাটি।