চি ঠি প ত্র
আসুন, ভালো কাজ করিঅন্যকে ঠকিয়ে কেউ লাভবান হতে পারে না, যে অন্যকে ঠকায় সে নিজেই ঠকে। অন্যকে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারে না, যে অন্যকে দুঃখ দেয় সে নিজেই দুঃখী হয়। যে অন্যকে তাঁর অধিকার ও হক থেকে বঞ্চিত করে, সে নিজেকেই তার অধিকার ও হক থেকে বঞ্চিত করে। এ কারণেই কাউকে তার অধিকার ও হক থেকে বঞ্চিত করা যাবে না। যেহেতু মানুষের জন্য মানুষ, সেহেতু সব সময় মনে রাখতে হবে প্রত্যেকে আমরা প্রত্যেকের জন্য। মানুষের কাজ একে অন্যকে সহযোগিতা করা। এই পৃথিবীতে প্রত্যেকেই আমরা আসি ক্ষণিকের জন্য, তাই প্রত্যেকের সব সময় মনে রাখতে হবে, ক্ষণিকের এই জীবনে ভালো কাজকর্ম করে নিজেদের সুকর্ম দ্বারা পৃথিবীতে অমর হয়ে থাকতে হবে এবং মৃত্যুর পরে বেহেশত লাভ করতে হবে। তাই আসুন, প্রত্যেকে আমরা সব সময় ভালো কাজ করি। নিজের স্বার্থের কথা না ভেবে অন্যের কল্যাণের কথা ভাবি। দিপু প্রামাণিক ও মোনালিসাঢাকা, বাংলাদেশ।স্বপনের স্বপ্নস্বপন অন্য আর দশটা সাধারণ মানুষের নামের একজন। তফাত শুধু এই, তিনি একজন দৃষ্টিপ্রতিবন্ধী। সেই প্রতিবন্ধকতাকে ভয় না পেয়ে তিনি বীরদর্পে তা জয় করেছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর—সব জায়গায় তাঁর সাফল্যের ছাপ স্পষ্ট। কিন্তু আমাদের আমলাতন্ত্র তাঁর সাফল্যকে স্বাগত না জানিয়ে অন্ধকারে ঠেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। স্বপন দমে না গিয়ে আদালতের শরণাপন্ন হয়ে শ্রুতি লেখক নিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি নেন। শ্রুতি লেখক নিয়ে ৩৩তম বিসিএস পরীক্ষার দুটি ভালোভাবেই দেন। শ্রুতি লেখক পরিবর্তন করায় জটিলতার সৃষ্টি এবং স্বপনের স্বপ্নের অন্ধকারে ডুবে যাওয়া শুরু। এই ডুবে যাওয়া স্বপ্নকে আলোর পথ দেখায় প্রথম আলো ও শরিফুল হাসান। গত ২২ ডিসেম্বর দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ নিয়ে যে প্রতিবেদন ছাপা হয়, তাতেই স্বপনের ডুবে যাওয়া স্বপ্ন পুনরায় আলোর পথ দেখে। স্বপন যখন তাঁর চারপাশে অন্ধকার দেখছিলেন, তখন তাঁর পাশে এসে দাঁড়ায় প্রথম আলো। শরিফুল হাসানের মর্মস্পর্শী প্রতিবেদনের পর স্বপনের স্বপ্ন পূরণ হয়। স্বপন আজ লক্ষ কোটি প্রতিবন্ধীর স্বপ্ন দেখার প্রতীক হয়েছেন। তাই প্রথম আলোকে বলি, সাহস ও স্বপ্নের পাশে থেকো।রফিক রাজামেটাল ইন্ডাস্ট্রিজ, ঢাকা।এ কেমন চিকিৎসাসেবা?আমি ৫ ডিসেম্বর মেডিকেল কার্ড নিয়ে ডান হাতের কবজির ওপর ওঠা টিউমার অপারেশন করাতে গেলে সেখানে কর্মরত চিকিৎসক মো. সাঈদ উল্লাহ জানান, ৯ ডিসেম্বর অপারেশন করাতে পারবেন যদি ওটি রুম খুলে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানতে পারি ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার বোরহানউদ্দিন মল্লিক ওটি রুম খুলে দেবেন না। একপর্যায়ে আমি ডা. বোরহানউদ্দিন মল্লিকের সঙ্গে দেখা করে ওটি রুম খোলার ব্যাপারে কথা বলি এবং তখনি জানতে পারি মো. সাঈদ উল্লাহর সঙ্গে তাঁর পারস্পরিক দ্বন্দ্বের কথা। তিনি এও যোগ করেন, সাঈদ উল্লাহকে দিয়ে কোনো ওটি কার্যক্রম করাবেন না। আমি আমার হাতের বেগতিক অবস্থা দেখে তাঁদের দুজনের মধ্যে সাক্ষাৎ করিয়ে দিই ওই দিনই। তারপর অপারেশন করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ১২ ডিসেম্বর বুধবার দুপুর দুইটায়। কিন্তু আমি নির্ধারিত দিনে গিয়ে দেখতে পারি ওটি রুমে একটি জরুরি নোটিশ। যাতে উল্লেখ আছে, ৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিবার্য কারণবশত সব ওটি কার্যক্রম বন্ধ থাকবে। কারণ হিসেবে ওটি রুম পরিষ্কার, যন্ত্রপাতি পরিষ্কার, স্টাফ সংকট ইত্যাদি দেখানো হয়েছে। এমতাবস্থায় আমাদের মতো যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাঁরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছি। এর প্রতিকারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আশাদুল ইসলামট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।হরতাল-অবরোধ নয়হরতাল ও অবরোধ মানে যদি হয় দেশের রাজপথ ও দেশের কর্মসংস্থানগুলো বন্ধ করে দেওয়া, হরতাল ও অবরোধ মানে যদি হয় দেশের জনগণের কাজকর্ম বন্ধ করে দিয়ে দেশ ও জনগণের কোটি কোটি টাকা লোকসান করা, হরতাল ও অবরোধ মানে যদি হয় দেশের গরিব-দুঃখী দিনমজুরের পেটের খাবার রোজগার করতে না দেওয়া, হরতাল ও অবরোধ মানে যদি হয় মারামারি, কাটাকাটি ও গাড়িতে আগুন দেওয়া, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হরতাল ও অবরোধের মতো পুরোনো পন্থা বাদ দিয়ে বিরোধী দলগুলোর নতুন কোনো পথ বের করা প্রয়োজন। আসুন, আগামী দিনগুলোতে আর হরতাল ও অবরোধ করব না এই প্রতিজ্ঞা করি। দিপু, আঁখি, আক্তার, মেরাজ, কাজল, জাকিরনবাবগঞ্জ, ঢাকা।পরিচ্ছন্ন বাংলাদেশআমাদের দেশে শহর ছাড়া ডাস্টবিন প্রায় নেই বললেই চলে। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলায় প্রচুর বায়ুদূষণ হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান নেই বলেই সবাই যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলছে। রাস্তাঘাট পরিচ্ছন্নতার অভাবে অনেক মানুষকেই হাসপাতালে যেতে হচ্ছে। কেননা, এই দূষিত পরিবেশে রোগের প্রাদুর্ভাব ঘটে। কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, অন্তত প্রতিটি এলাকায় একটি করে ডাস্টবিন স্থাপন করলে বায়ুদূষণ কিছুটা হলেও লাঘব হবে।ইমরান, মীম, মিশুবেড়াদাসপাড়া, বেড়া, পাবনা।ক্লাস ও পরীক্ষা হোকবাংলা প্রবাদে আছে ‘সবুরে মেওয়া ফলে’ কথাটির সত্যতার দিক থেকে ভুলের দিকে ধাবিত হচ্ছে দিন দিন। অপেক্ষার প্রহর গুনতে গুনতে আজ প্রায় চার মাস যাবৎ ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের’ সব শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে আছে। যার কারণে ১২-১৩ হাজার শিক্ষার্থীর জীবনে নেমে এসেছে সেশনজট, যা প্রত্যেক ছাত্রছাত্রীর শিক্ষাজীবনকে ব্যাহত করছে। সাধারণ শিক্ষার্থী চায় নিয়মিত ক্লাস, পরীক্ষা ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ, চায় না দলীয় রাজনীতি। কেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দ্বিতীয় প্রশাসন ভবনের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে দলীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট ও অবরোধ করছেন? কেন আমাদের ক্যাম্পাসে যাওয়ার জন্য পরিবহন সেবা বন্ধ করে দেওয়া হলো? আর কিসের জন্যই বা শিক্ষকেরা তাঁদের দলীয় রাজনীতির ক্ষেত্র হিসেবে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন?সরকার ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় অবিলম্বে ক্লাস ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পুনরায় চালু হবে, এটাই আমাদের প্রত্যাশা।অসিত হালদারইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।