চি ঠি প ত্র
ফুটওভারব্রিজআমরা পুরান ঢাকাবাসী ঘর থেকে বের হলে যে সমস্যায় প্রথমেই পড়ি, তা হচ্ছে যানজট। গলি থেকে শুরু করে মেইন রোড—সব জায়গাতে একই অবস্থা। নবাবপুর, ইংলিশ রোড, ধোলাইখাল ও জনসন রোড—এই চার স্থান বা রাস্তার সংযোগস্থল রায়সাহেব বাজার। প্রতিটি রাস্তাই বহুল ব্যবহূত ও গুরুত্বপূর্ণ। যানজটের জন্য প্রতিদিনই কোনো না-কোনো দুর্ঘটনা ঘটছে। এসবকে কেন্দ্র করে হচ্ছে মারামারি ও অপ্রীতিকর ঘটনা। ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ অফিস ও ঘরমুখী মানুষের পারাপারের জন্য ট্রাফিক পুলিশকে সব দিকের রাস্তা বন্ধ করে দিতে হচ্ছে। তাতে সমস্যা আরও বাড়ছে। রায়সাহেব বাজারের এই চৌরাস্তায় যদি একটি ফুটওভারব্রিজ তৈরি করা হয়, তাহলে দুর্ঘটনা ও যানজট দুই-ই এড়ানো যাবে।রফিক, রাজা মেটাল ইন্ডাস্ট্রিজ, ঢাকা।ভুল হচ্ছে না তো?বেশ কিছুদিন হলো রাজধানী ঢাকাসহ সারা দেশে মোটরযানে নতুন ধরনের রেজিস্ট্রেশন নম্বরপ্লেট দেখা যাচ্ছে, যা ডিজিটাল রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেটের সংযোজনের ক্ষেত্রে মোটরযান বিধিমালা অনুসরণ করা হচ্ছে না। কেননা, মোটরযান বিধিমালা, ১৯৮৪-এর বিধি-৫৯-এ নিবন্ধন চিহ্ন ধার্য ও প্রদর্শন সম্পর্কে সুস্পষ্টভাবে যা বলা আছে, তা হলো ৫৯(২) (ক) পরিবহন যানের ক্ষেত্রে সাদা জমিনের ওপর কালো দিয়ে এবং অন্য সব ক্ষেত্রে কালো জমিনের ওপর সাদা দিয়ে লিখতে হবে। কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে, তা হলো ব্যক্তিগত যানের ক্ষেত্রেই সাদা জমিনের ওপর কালো লেখা হচ্ছে, যা মোটরযান বিধি ১৯৮৪-এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই এ ক্ষেত্রে কী করণীয়, কর্তাব্যক্তিরা ভেবে দেখবেন কি?এম হোসেন, মিরপুর, ঢাকা।