চি ঠি প ত্র
পাকিস্তানের ক্ষমা প্রার্থনাগত ১৭ এপ্রিল প্রথম আলোতে ছাপা হওয়া এক খবরে পাকিস্তানের জিয়ো টেলিভিশনের নির্বাহী সম্পাদক হামিদ মিরের মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেছেন, একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত এবং এ জন্য পাকিস্তানের পার্লামেন্টে একদিন ক্ষমাপ্রস্তাব উত্থাপিত হবে। আমরা তাঁর এই মন্তব্যকে স্বাগত জানাই এবং একে যুগোপযোগী বলে মনে করি। আমরা মনে করি, হামিদ মিরের মন্তব্যটি পাকিস্তানের নতুন প্রজন্মের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়েছে। আমরা ঢাকার ক্যাম্পবাসী উর্দুভাষী জনগোষ্ঠী এই অবস্থানের সঙ্গে একমত। আমরা আশা করছি, পাকিস্তানের বর্তমান রাজনীতিবিদদের বোধোদয় ঘটবে এবং পাকিস্তানের পার্লামেন্টে এ-সংক্রান্ত বিল উত্থাপন করে একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে।মোহাম্মদ হাসানমহাসচিব, উর্দুভাষী যুব প্রজন্ম অ্যাসোসিয়েশনমাকে খুশি করতে বাংলাদেশে মা দিবস পালিত হয় মে মাসের দ্বিতীয় রোববারে। যদিও অনেকে বলে থাকেন, মা দিবস পালন পশ্চিমা রীতি-প্রথা। বাঙালি সমাজের অনেকেই যুক্তি দেখাবেন, আমরা কেন একটা বিশেষ দিনে মাকে স্মরণ করতে যাব, মাকে আমরা সব সময়ই মনে রাখি। কিন্তু আমরা কজন, কত সময় মায়ের কাছে থাকতে পারি? সেই তো কোনো বিশেষ দিনের অপেক্ষা করতে হয়। আবার মায়ের কাছে থাকলেও, কিংবা মাকে কাছে রাখার সুযোগ হলেও কজন আমরা মাকে উপহার দিতে পারি? একটা উপহার তাঁকে দেওয়া, তাঁর কাছে যাওয়া, একটা বিশেষ সময় দেওয়ার মধ্যে মায়ের জন্য তো অনেক আনন্দের হতে পারে। হোক না শুরু পশ্চিমে, আসছে মা দিবসে মায়ের জন্য উপহার কিনে, সাধ্যমতো বিশেষ আয়োজন করে, মাকে খুশি করার মধ্যে তো আর পশ্চিমা গন্ধ বলতে কিছু থাকবে না। সেটা তো আর এক দিনের গণ্ডিতে মিশে থাকছে না। মো. সাইদুর রহমান[email protected]