চি ঠি প ত্র
অনিশ্চয়তা থেকে মুক্তি দিনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একজন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। ২০১২-১৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি সরকারি মেডিকেল কলেজে সুযোগ পাইনি। আমার মতো অনেক শিক্ষার্থীই সুযোগ পাননি, যাঁরা এখনো চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু গত ২৩ নভেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা না-ও হতে পারে এবং জিপিএর ভিত্তিতে মেডিকেলে শিক্ষার্থী ভর্তি নেওয়া হতে পারে, এমন মন্তব্য করে রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, মেডিকেল ভর্তি পরীক্ষা হোক বা না-হোক, তা অনেক আগেই জানিয়ে দেওয়া হবে। এমতাবস্থায় আমরা অনিশ্চয়তাই ভুগছি। বিভিন্ন পত্রপত্রিকায় সম্পাদকীয় কলামে বিশিষ্ট ব্যক্তিরা যেখানে বলছেন, শুধু ভালো জিপিএ প্রকৃত মেধার মূল্যায়ন হতে পারে না, সেখানে মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠানে কীভাবে জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। আমরা চাই মেডিকেলে ভর্তি পরীক্ষা নেওয়া হোক। স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ, শিগগিরই ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা নিশ্চিত করে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি দিন। সবুজ কুমার পাল সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ।মত-দ্বিমত; ব্যাখ্যা১২ জানুয়ারি সম্পাদকীয় পাতায় আমার লেখার শিরোনামটি ‘তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক নয়’ ছাপা হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে লেখাটিতে আমি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পটভূমি ও কার্যকারণই আলোচনা করেছি। মূল্যবৃদ্ধির পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান নেওয়ার জায়গা থেকে লেখাটি লেখা হয়নি এবং সেভাবে লেখাটিকে বিবেচনা করার সুযোগ নেই। মূলত শিরোনামটির কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। ম. তামিমঅধ্যাপক, বুয়েট ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার জ্বালানিবিষয়ক বিশেষ সহকারী।