চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসাধনের উপাদানআজ ঘরে ফিরে প্রতিদিনকার যে ফেসওয়াশটি দিয়ে মুখ ধোবেন কিংবা কাল অভ্যাসবশত যে প্রসাধনটি ব্যবহার করে বের হবেন, তা আপনার ত্বকের জন্য কতটা নিরাপদ একবার ভেবে দেখেছেন কি? ব্যবহারের আগে অবশ্যই এর গায়ে লেখা উপাদানগুলোর নাম ভালো করে দেখে নেওয়া উচিত। প্রসাধনসামগ্রীর নিরাপত্তা নিয়ে উন্নত বিশ্বের দেশগুলো এখন খুবই সংবেদনশীল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক স্তন ক্যানসারের ওপর গবেষণা করে এ বিষয়ে যে তথ্য প্রকাশ করেছেন, তা সত্যিই ভয়ংকর আর সাড়া জাগানো। তাঁদের প্রকাশিত তথ্যে জানা যায়, প্রসাধনসামগ্রীতে ব্যবহূত কেমিক্যালগুলো, বিশেষ করে প্যারাবেন, প্লাসেন্টাল এক্সট্রাক্ট ও বেনজোফেনোন্স নারীদেহের ইস্ট্রোজেন হরমোনকে প্রভাবিত করে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই যেকোনো প্রসাধন ব্যবহারের আগে দেখে নেওয়া জরুরি যে, তাতে এ ধরনের কোনো উপকরণ ব্যবহূত হয়েছে কি না। প্রসাধনের গায়ে লেখা না থাকলেও বাণিজ্যিকভাবে এসব জিনিস তৈরিতে প্যারাবেন একটি অপরিহার্য আর সুলভ উপকরণ। অথচ যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিংয়ের গবেষকেরা স্তন ক্যানসারে আক্রান্ত রোগীর স্তন কোষে সরাসরি প্যারাবেনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন।গত কয়েক বছরে আমাদের দেশে রূপচর্চা যেভাবে প্রসার লাভ করেছে, তাতে এটি একটি নতুন শিল্পের সম্ভাবনাকে জাগিয়ে তুলেছে। কিন্তু পর্যাপ্ত জ্ঞান আর সচেতনতার অভাবে এখানে চলছে নানা রকম অসাধু কর্মকাণ্ড। বিষাক্ত সব রাসায়নিক দিয়ে তৈরি এসব প্রসাধনসামগ্রীর ক্ষতিকর প্রভার পড়তে পারে আমাদের পরবর্তী প্রজন্মের ওপরও। কারণ, বিজ্ঞানীরা বলছেন, ত্বকের ওপর প্রয়োগ করা স্বল্পমাত্রার বিষাক্ত দ্রব্যাদি সহজেই শোষিত হয়ে রক্ত সঞ্চালনে মিশে যায়, যা দিনের পর দিন জমতে জমতে এটি শেষ পর্যন্ত আমাদের বংশপরম্পরার ধারক ও বাহক জিনের ডিএনএ মিউটেশন ঘটায়। এসব কিছু বিবেচনা করে আমরা আজকাল হারবাল রূপচর্চার দিকে ঝুঁকে পড়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাইছি। কিন্তু বাজারে এসব হারবাল প্রসাধনের নামে যেসব বিক্রি হচ্ছে তার ভেতরে মেশানো সস্তা আর বিষাক্ত রাসায়নিকের ব্যাপারেও আমাদের যথেষ্ট সচেতন হতে হবে। এ জন্য প্রসাধনশিল্পে একটি বড় রকম পরিবর্তন আর পরিমার্জন প্রয়োজন। এ পেশায় যুক্ত মানুষের জন্য প্রয়োজন সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা।আর সবারই উচিত যেকোনো প্রসাধন ব্যবহারের আগে একবার অন্তত এর লেবেলের গায়ে লেখা উপাদানগুলোর নাম পড়ে জেনে নেওয়া এতে ক্ষতিকর কিছু দেওয়া আছে কি না। আর তার পরও সন্দেহ থেকে গেলে সৌন্দর্যবিষয়ক পরামর্শ নিতে সঠিক পরামর্শক খুঁজে নেওয়া। কারণ, সুস্থতাই যে সৌন্দর্য—এ কথাটা আমরা কখনোই যেন ভুলে না যাই।রীনাত রিজভী বিফার্ম (অনার্স), এমফার্ম, ঢাকা।জনতা ব্যাংকের শাখামানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার সাহরাইল একটি বাণিজ্যিক ও কৃষিপ্রধান এলাকা। এখানে একটি স্কুল, দুটি মাদ্রাসা, সাতটি বাজার, একটি পোস্ট অফিস আছে। বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপ্রধান এলাকা হওয়ায় প্রতিদিন ৮০-১০০ ট্রাক সবজি ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এলাকায় প্রতি বাড়িতে কমপক্ষে দু-একজন বিদেশে থাকেন। তাঁদের পাঠানো অর্থ উত্তোলন করার জন্য প্রতিদিন ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলা শহর সিঙ্গাইর, চারিগ্রাম, চান্দহর, মানিকনগর এমনকি সাভার, হেমায়েতপুর গিয়ে টাকা উত্তোলন করতে হয়। বাজারের ব্যবসায়ীদের টিটি/ডিডি করতেও দূরের ব্যাংকে গিয়ে কাজ করতে হয়। কৃষিপ্রধান এলাকা হওয়ায় সার, বীজ, কীটনাশক ক্রয় করতে ডিডি ভাঙানোর কাজে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরত্বে যেতে হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ। চেক/ডিডির টাকা উত্তোলন করে বাড়ি ফিরতে মাঝেমধ্যে ছিনতাইয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ডিডি ক্রয় করতে বেশ ভোগান্তির শিকার হতে হয়। কৃষিপ্রধান এলাকা হিসেবে এলাকার কৃষকদের স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া হারে ঋণ নিতে হয়। ব্যাংকের ব্যবস্থা থাকলে কৃষকেরা এই বিশেষ সুবিধা ভোগ করতে পারতেন। বাজারে তিন শতাধিক দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তাঁদের সঞ্চিত অর্থ জমা করার জন্য এখানে কোনো ব্যাংকের শাখা না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে আছেন। ১০ থেকে ১৫ কিলোমিটার দূরত্বে জনতা ব্যাংকের একটি মাত্র শাখা আছে, যা ওই এলাকা থেকে ১৫ মাইল দূরত্বে অবস্থিত। এখানে ব্যাংকের শাখা খোলার জন্য সাহরাইল উচ্চবিদ্যালয়ের স্কুল প্লাজা সুপার মার্কেটের দ্বিতীয়/তৃতীয় ৩০০-৩৫০০ বর্গফুট জায়গার ব্যবস্থা আছে। অতএব, যথাযথ কর্তৃপক্ষের কাছে অত্র এলাকায় জনতা ব্যাংকের একটি শাখা খেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আবেদন করছি। মো. হাবিবুর রহমান সাহরাইল উচ্চবিদ্যালয়, সিঙ্গাইর, মানিকগঞ্জ।