চি ঠি প ত্র
আদালতের মর্যাদাঢাকা জজ কোর্টের আইনজীবীদের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক আদেশবলে আইন প্রয়োগকারী সংস্থাকে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা, হকারের দোকান, ব্যবসায়ীদের মালপত্র, যানবাহন—সবকিছু অপসারণের নির্দেশ দেন। তিন-চার মাস ধরে আদেশটি যথাযথভাবে পালিত হচ্ছিল। ফলে জিপিও থেকে সদরঘাট খুব অল্প সময়ে স্বাভাবিকভাবে যাতায়াত করা নগরবাসীর কাছে সহজ বলে মনে হচ্ছিল। কিন্তু সম্প্রতি দেখা গেল, গুটি গুটি পায়ে পায়ে বিভিন্ন পণ্যের হকার, মোটরচালক ও দোকানদারেরা অবস্থাটা আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টায় মেতেছেন। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তাকে (যিনি গোলাপ শাহ মাজারসংলগ্ন বুথে বসে ছিলেন) ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, জিজ্ঞাসা যখন করলেন তখন বলি—বিষয়টি সবাই জানেন, কিন্তু বলা যাবে না। বেশ কিছুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম—আজ মনে হচ্ছে এখানে তা অত্যন্ত প্রাসঙ্গিক। নব্বইয়ের দশকের মাঝামাঝি নিউইয়র্ক শহরে এত অপরাধ বেড়ে গেল যে, লোকজন রাস্তা দিয়ে হাঁটতে পারে না, ছিনতাইয়ের কবলে পড়ে, মেয়েরা যেখানে-সেখানে লাঞ্ছিত হয়, বাসাবাড়িতে চুরি-ডাকাতি হয়। কোনোক্রমেই তা প্রশমিত করা যাচ্ছিল না। ইতিমধ্যে শহরটির মেয়র নির্বাচন হলো। নতুন মেয়র হলেন স্টুয়ার্ট জুলিয়ান। তাঁর যোগদানের দুই মাসের মাথায় শহরের অপরাধ প্রায় শূন্যের কোঠায় নেমে এল। ঘটনা কী? মেয়র বললেন, ‘না, কিচ্ছু করিনি, শুধু ওপরের পর্যায়ের ৫০০ পুলিশ অফিসারকে ছাঁটাই করে দিয়েছি।’ হাইকোর্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি, আদালতের নির্দেশ অমান্যকারী সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিন। দেখুন না, আইনশৃঙ্খলার উন্নতি হয় কি না?সত্য প্রকাশ মিত্রসাংবাদিক, গুলশান, ঢাকা।