চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল উদ্ধারজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি হল দীর্ঘদিন অবৈধভাবে দখল হয়ে আছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৩ হাজার শিক্ষার্থীকে আবাসনসংকটের কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে। হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা কয়েকবার আন্দোলন করলেও হল উদ্ধার হয়নি। নিরুপায় হয়ে শিক্ষার্থীদের মেসে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন হল নির্মাণ করা হচ্ছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনসংকট সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ২৩ হাজার শিক্ষার্থী থাকবেন কোথায়? আবাসনসংকটের কারণে শিক্ষার্থীদের পড়লেখার ভীষণ ক্ষতি হচ্ছে। যেখানে থাকতে হচ্ছে সেখানে গ্যাস, বিদ্যুৎ ও পানির প্রকট সমস্যা তো আছেই। এ ছাড়া এসবের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে। শিক্ষার্থীদের প্রাণের দাবি—হলগুলো উদ্ধার করা হোক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয় একটু আন্তরিকভাবে উদ্যোগ নিলে হল উদ্ধার সময়ের ব্যাপার মাত্র।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।