চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরুলিয়া সেতু২০ এপ্রিল প্রথম আলো পত্রিকার অনলাইনে বিরুলিয়া সেতুর ওপর সচিত্র প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এ সেতুটির নির্মাণকাজ অসম্পূর্ণ থাকায় পূর্ব সাভারের ৫৫টি গ্রামের কয়েক লাখ মানুষ দীর্ঘদিন ধরে নানা সমস্যা মোকাবিলা করে আসছে। সেতুটির নির্মাণকাজ ঝুলে থাকায় ঢাকার একেবারে সন্নিকটে বন্যামুক্ত এ বিশাল এলাকাটি ঢাকার সঙ্গে সংযুক্ত হতে পারছে না।উল্লেখ্য, প্রথম মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে এক বিশাল জনসভায় বিরুলিয়া হয়ে সাভারকে ঢাকার সঙ্গে সংযুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। বিগত কয়েক বছরে ওই সড়কের কাজ অনেকটা এগিয়ে গেলেও তুরাগের ওপর সেতুর অভাবে সড়কটি কোনো কাজে আসছে না।স্থানীয় জনগণের অভিযোগ, ভূমি ব্যবসার সঙ্গে জড়িত স্বার্থান্বেষী মহলের নানাবিধ কারসাজির কারণে সেতুটির নির্মাণকাজ নানা অজুহাতে প্রলম্বিত করা হচ্ছে। জনস্বার্থে সেতুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। মোহাম্মদ জয়নাল আবেদীননিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।কুয়াকাটার পথে ফেরিঘাটদেশের অন্যতম দর্শনীয় স্থান কুয়াকাটায় যেতে পথে যে কটি ফেরিঘাট পার হতে হয়, তার প্রতিটিই আক্ষরিক অর্থে একেকটি মৃত্যুকূপ। জোয়ার-ভাটার মতো প্রাত্যহিক ঘটনাগুলোতে খাপ খাইয়ে নেওয়ার মতো ন্যূনতম প্রযুক্তিটুকুও এসব ফেরিঘাটের নেই। তাই পন্টুন ভেঙে যাত্রীবাহী বাস কিংবা মালবাহী ট্রাক পানিতে পড়ে যাওয়ার মতো ভয়ংকর দুর্ঘটনা অহরহই ঘটছে। ধরে নিলাম, ভবিষ্যতে নাহয় এই ফেরিগুলোর বদলে ব্রিজ তৈরি হবে, কিন্তু তত দিন কি বঙ্গোপসাগরকে দেখতে এই ঝুঁকিপূর্ণ পথেই পাড়ি দিতে হবে কুয়াকাটা?রাজীব দে সরকার, শিক্ষার্থী ফরিদপুর মেডিকেল কলেজ।পাস কোর্স২০১০ সালের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় একটি বছর কেটে গেল। ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কেউ কেউ দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্সে অধ্যয়নরত। আর যাঁরা খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাননি, তাঁরা কেউ বেছে নিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু অনার্সে ভর্তির ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় খুব ভালোভাবে কাজ চালিয়ে গেলেও শিক্ষা মন্ত্রণালয় হয়তো ভুলতে বসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনার্স ছাড়াও ডিগ্রি পাস কোর্স চালু রয়েছে, যেখানে বহু শিক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক। ২০১০ সালের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আজ যখন একটি বছর পার হতে চলেছে, তখনো ডিগ্রি পাস কোর্সে শিক্ষার্থী ভর্তির ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথাব্যথাই নেই। ডিগ্রি পাস কোর্সে পড়তে ইচ্ছুক এমন শিক্ষার্থীর জীবন থেকে একটা বছর কেন এভাবে নষ্ট করা হলো, সে প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।মো. রমজান আলী, চট্টগ্রাম।