চি ঠি প ত্র
বিটিভির ধারাভাষ্যবাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরকার নিয়ন্ত্রিত একমাত্র টেরেস্ট্রিয়াল টিভি চ্যানেল। বিটিভি দীর্ঘদিন ধরে দেশে ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ইভেন্ট সরাসরি সম্প্রচার করে আসছে। খুব সম্প্রতি তারা স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ মোট তিনটি ম্যাচ সরাসরি সম্প্রচার করল। গভীর উদ্বেগের সঙ্গে এবারও লক্ষ করলাম, যাত্রার সংলাপ সমৃদ্ধ কণ্ঠস্বরের একজন ক্রীড়া ভাষ্যকার একাই সর্বত্র বিচরণ করলেন। খেলার শুরুতে মাঠ থেকে উপস্থাপনা, মধ্যবিরতিতে সাক্ষাৎকার গ্রহণ এবং শেষে পুরস্কার বিতরণী—সবখানেই শুধু এই ভাষ্যকার। বারবার তিনি হাজির হলেন তাঁর চিরায়ত যাত্রার সংলাপ নিয়ে, যা দর্শকদের কাছে বিরক্তির উদ্রেক করেছে। আর ভুলের কথা কী বলব, পুরো খেলায় টুর্নামেন্টের নাম বললেন ‘স্বাধীনতা দিবস কাপ’। প্রতিমন্ত্রীকে মাঝেমধ্যে মন্ত্রী সম্বোধন করে মন্ত্রণালয়ের নাম বললেন ‘মুক্তিযোদ্ধা সংসদবিষয়ক মন্ত্রণালয়’। বিটিভির মতো জাতীয় গণমাধ্যমে এ ধরনের নিম্নমানের ও ভুলে ভরা ধারাভাষ্য যাতে ভবিষ্যতে সম্প্রচারিত না হয়। আমরা দর্শকেরা আশা করি, ভবিষ্যতে বিটিভি ক্রীড়া ধারাবর্ণনার মানের ব্যাপারে সজাগ ও সচেতন হবে।জীবন চন্দ্র বর্মণবরমী, শ্রীপুর, গাজীপুর।জাতীয় বিশ্ববিদ্যালয়জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও জাতি আশানুরূপ ফল পাচ্ছে না। লাখ লাখ শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। কিন্তু তাঁরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। কারণ, এখানে চার বছর মেয়াদি অনার্স কোর্স শেষ হতে প্রায় সাত বছর লাগে। আমরা ২০০৫-০৬ সেশনে অধ্যয়নরত শিক্ষার্থী। অনার্স কোর্সে ভর্তি হওয়ার পর আমাদের পাঁচ বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো চতুর্থ বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আরও কত দিন লাগবে, তা আমাদের অজানা। তা ছাড়া পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করতে হয় আট-নয় মাস। যার ফলে জীবন থেকে ঝরে যাচ্ছে মূল্যবান তিন-তিনটি বছর। এ বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত ছাত্র-ছাত্রীরা হতাশায় ভুগছি। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি। অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীরাজশাহী কলেজ, রাজশাহী।