চি ঠি প ত্র
পর্যটন২৬-৩১ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ২০০৫-০৬ শিক্ষাবর্ষের ৭০ জন শিক্ষার্থী শিক্ষাসফর করার সুযোগ পেলাম। কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন, চিম্বুক ও নীলগিরির নয়নাভিরাম সৌন্দর্য দেখে যেমন মুগ্ধ হয়েছি, তেমনি দুঃখও পেয়েছি। কারণ স্বাধীনতার এত বছর পরও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশকে বিশ্ব পর্যটনের শ্রেষ্ঠতম স্থানে রূপায়ণ করা যায়নি।থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়ার মতো দেশ কার্যকরভাবে পর্যটন নগর গড়ে তুলে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে। অথচ আমরা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অনেক সমৃদ্ধ হলেও যথাযথ উদ্যোগের অভাবে এই সুযোগ কাজে লাগাতে পারিনি। এমনিতেই পর্যটনশিল্পের দুরবস্থা, তার ওপর গত ২৭ মার্চ হিমছড়িতে দেখলাম প্রতিটি পর্যটন গাড়ি থেকে উচ্চ হারে চাঁদা নেওয়ার দৃশ্য। তা ছাড়া বান্দরবানের মেঘলা, নীলগিরি, চিম্বুক বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হলেও সেগুলোকে উপস্থাপনের কোনো উদ্যোগ চোখে পড়েনি।আশা করি, সরকার পর্যটনশিল্পের উন্নয়নে চাঁদাবাজি বন্ধ, প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলোয় প্রয়োজনীয় অবকাঠামো, উপকূলজুড়ে মেরিন ড্রাইভ রোড নির্মাণসহ বিভিন্নভাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে যথাযথভাবে উপস্থাপনের উদ্যোগ নেবে।হামিদ খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।জাতীয় বিশ্ববিদ্যালয়আমাদের দেশের মানুষ যখন যা পায়, তা নিয়ে ব্যস্ত থাকে। ঠিক তেমনি আমাদের দেশে যে সরকার আসুক, তারা শুধু প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ব্যস্ত থাকে। কে কত পাসের হার বাড়াবে আর কত বাহবা পাবে, তার জন্য ব্যস্ত থাকে। আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করি তাদের নিয়ে সরকার, শিক্ষামন্ত্রীর কোনো খেয়াল থাকে না। তাহলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় রাখা হলো? শুধু কি কতগুলো পিতা-মাতা ও ছাত্রছাত্রীকে কষ্ট দেওয়ার জন্য?আমি ২০০৪ সালে এইচএসসি উত্তীর্ণ হয়ে ২০০৪-০৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হই, প্রথম বর্ষে পরীক্ষা হয় প্রায় ১৬ মাসে, দ্বিতীয় বর্ষে প্রায় ১৮ মাসের বেশি। এর মধ্যে ইংরেজি পরীক্ষা দুবার হয়েছে। যাক, কোনোভাবে ২০১০ সালের ২৩ অক্টোবর চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হলো, কিন্তু এখন পর্যন্ত আমাদের ফলাফলের কোনো খবর নেই। এর মধ্যে আমাদের প্রায় সাত বছর চলে গেছে। চার বছরের অনার্স পরীক্ষায় যদি এত বছর যায়, তাহলে আমাদের চাকরির বয়স ধরব কীভাবে। ৩০ বছর হয়ে গেলে তো আর সরকারি চাকরির জন্য দরখাস্ত করা যাবে না। আগামী ৩ মে থেকে মাস্টার্স পরীক্ষা অথচ আমাদের অনার্সের ফলাফলের কোনো খোঁজ নেই। বাড়িতে মা-বাবা এখন আর আগের মতো টাকা দেয় না। গ্রামের লোক, আত্মীয়স্বজন শুধু জিজ্ঞাসা করে—আর কত দিন? তখন উত্তর দেওয়ার মতো আমাদের কোনো ভাষা থাকে না।সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে একটু নজর দিন।রিপন কুমার, ঢাকা।গাছে পেরেক ছোটবেলায় আমরা শিখেছিলাম, গাছেরও প্রাণ আছে। তারাও প্রাণীর মতো কষ্ট, বেদনা অনুভব করে। বর্তমানে কর্মক্ষেত্রে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তার পাশে, হাটবাজারে, মাঠে-ঘাটে, বাগানে-পার্কে—সর্বত্র একই নির্যাতনের চিত্র দেখতে পাই। দেখতে পাই, এমন কোনো গাছ নেই যেখানে বিলবোর্ড, সাইনবোর্ড, অ্যাডবোর্ড পেরেক দিয়ে সাঁটানো বা লাগানো হয়নি। কেউ কি তাদের বলেনি যে গাছেরও প্রাণ আছে! অনেক ধূমপায়ী ধূমপান শেষ করে আগুন নেভানোর জন্য ঘাসের সঙ্গে পা দিয়ে মাড়িয়ে থাকেন সিগারেটের অবশেষটুকু। অনেকেই বিনা কারণে হাঁটতে হাঁটতে পাশের গাছ থেকে অনেকটা অজান্তেই পাতা ছিঁড়ে ফেলেন। এ সবই আমাদের বদভ্যাস বা অসচেতনতা। এমনিতেই আমরা আমাদের প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছি, যা আসলে আমাদেরই ক্ষতি করছে। সামান্য হোক, আসুন, আপনাকে দিয়েই শুরু হোক সচেতনতার প্রথম পদক্ষেপ, যার সম্মিলনে সাধিত হবে অনেক বড় কোনো কাজ।মো. ইফতেখার রহমান, নওগাঁ।