চি ঠি প ত্র
সম্পদ করবাংলাদেশে ইতিপূর্বে সম্পদ কর প্রচলিত ছিল, কিন্তু যৌক্তিক বিবেচিত না হওয়ায় তা পরবর্তী সময়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইদানীং রাজস্ব বোর্ড তা আবার প্রবর্তনের সুপারিশ করছে। এতে সরকারের রাজস্ব বাড়বে, নাকি রাজস্ব কর্মকর্তাদের আয় বাড়বে, তা একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। তা ছাড়া বাজারমূল্যে সম্পত্তিকে বিবেচনা করলে তা হবে ন্যায়নীতির পরিপন্থী। কারণ অ্যাকাউন্টিং ক্রয়মূল্যকে বিবেচনায় নেয়। অন্যদিকে সম্পত্তির মূল্যবৃদ্ধি কখনো একজন ব্যক্তির কাছে আয় নির্দেশিত হয় না। তাহলে তিনি কর দেবেন কোথা থেকে? এমনিতে আয়ের ওপর কর দিতে হয়। তাই মাননীয় অর্থমন্ত্রী ঠিকই বলেছেন, বিষয়টি আরও ভাবার দরকার। এ ক্ষেত্রে সম্পদ কর নিয়ে জনমত যাচাই ও বিস্তারিত আলোচনা করা যেতে পারে।মোহাম্মদ দিদারুল আলমআইস ফ্যাক্টরি রোড, চট্টগ্রাম।ফিরে আসছে পলিথিনঅনেক ঢাকঢোল পিটিয়ে নিষিদ্ধ করা হলো পলিথিন। কিছুদিন তা বলবৎ থাকলও বহাল তবিয়তে। তারপর? যা ছিল আগে, তা-ই ফিরে এসেছে। বাজারে-দোকানে ফিরে এসেছে পলিথিন। এখন দোকান থেকে কোনো কিছু কিনলেই দোকানদার হাতে ধরিয়ে দেন পলিথিন। কাগজের ঠোঙা বা চটের ব্যাগ চোখে পড়ে না ইদানীং। কী লাভ হলো এত ঢাকঢোল পিটিয়ে?পলিথিন পরিবেশবান্ধব নয় বলে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই নিষিদ্ধ জিনিসে বাজার আবার সয়লাব হয়ে যাচ্ছে, তবু যে কারও টনক নড়ে না।নূরনবী বেলাল, উপশহর, রংপুর। ফুটপাতে মোটরসাইকেলজনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নানাবিধ সমস্যা। বিশেষ করে, রাজধানী ঢাকা শহরের রাস্তাঘাটে যানজট যে হারে বাড়ছে, তা অকল্পনীয়। যানজটের কারণে মানুষ সময়মতো অফিসে যেতে পারছেন না, সময়মতো কাজকর্ম শেষ করতে পারছেন না। কারণ মোটরসাইকেলের চালক ও দোকানিদের অত্যাচারে শনির আখড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গুলিস্তান, মতিঝিল, পল্টন, মালিবাগ, মৌচাক, মগবাজার, সাতরাস্তা, তিব্বত ও মিরপুর এলাকা; তথা যেখানে যানজট সেখানে ফুটপাতে মোটরসাইকেল ও দোকানিদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। মোটরসাইকেল ও দোকানিদের জন্য ফুটপাতে হেঁটে চলার উপায় নেই। মোটরসাইকেল চালাতে গিয়ে চালকেরা ফুটপাতের পথচারীকে হেনস্তা করে চলেছেন। একটু যানজট দেখলে বা ট্রাফিক সিগন্যাল পড়লেই তাঁরা রাস্তা ছেড়ে ফুটপাতের ওপর মোটরসাইকেল তুলে দেন। এটা হচ্ছে ট্রাফিক পুলিশের সামনেই। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে যে বিষয়টি মানুষকে বিরক্ত করে, তা হলো মোটরসাইকেলের হর্ন।মানুষ যখন ফুটপাত দিয়ে হাঁটে, তখন তাদের মাথায় থাকে নানা রকমের চিন্তা। ওই সময় হঠাৎ পেছন থেকে হর্ন বেজে উঠলে শারীরিক ও মানসিক বিপর্যয় ঘটে এবং পথচারীরা দুর্ঘটনার শিকার হয়। দ্বিতীয়ত পথে চলাচলকারী মানুষের মধ্যে অনেকেই হার্টের রোগী। মোটরসাইকেলের হর্ন বাজার কারণে তাদের হার্টের সমস্যা আরও বেড়ে যায়। একদিকে ফুটপাত ভাঙাচোরা, দোকানিরাও দখল করে রেখেছে। তার পরও যতটুকু পারা যায়, মানুষ চেষ্টা করে ফুটপাত দিয়ে চলতে। কিন্তু তা-ও এখন অসম্ভব হয়ে পড়েছে। কারণ ফুটপাত দিয়ে মোটরসাইকেলের চলা ও ক্ষুদ্র দোকানিদের দখল করে নেওয়ার প্রতিবাদ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। পুলিশ ও ট্রাফিক পুলিশ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই বিষয়টি সুনজরে দেখার জন্য ঢাকা সিটি করপোরেশন, মাননীয় যোগাযোগমন্ত্রী ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।খন্দকার ইয়াছিনশেখদী পশ্চিমপাড়া, যাত্রাবাড়ী, ঢাকা।