চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারজিন সত্য বলেননিপ্রথম আলোয় প্রকাশিত বিশ্বজিৎ চৌধুরীর একটি নিবন্ধের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেয়ে ফারজিন কাদের চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কে আমার কিছু কথা আছে। ফারজিন কাদের তাঁর দাদার কৃতকর্ম আড়াল করতে গিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করেছেন। তাঁর মতে, হাজারী লেন থেকে এনএসএফের সদস্যরা আমাকে মদ্যপ অবস্থায় কিছু অশ্লীল ছবিসহ ধরে এনেছিলেন। কিন্তু কোনো নির্বোধও কি বিশ্বাস করবে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা যখন চারপাশে নিরপরাধ মানুষকে হত্যা করছে, তখন একজন কিশোর (তখন আমার বয়স ১৭ বছর) মদ্যপান ও অশ্লীল ছবি দেখায় ব্যস্ত? তা ছাড়া হাজারী লেন ছিল হিন্দু-অধ্যুষিত একটি অঞ্চল, সেখানে তখন বাড়িঘর পুড়িয়ে দিয়ে ত্র্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সাধারণ একটি মানুষ ওই জায়গাটিকে মদ্যপানের জন্য নিরাপদ এলাকা হিসেবে বেছে নেবে কেন?ফারজিন কাদের তাঁদের পরিবারের খরচে আমাদের ইউরোপ পাঠানোর যে কথা বলেছেন, তা-ও সত্যের অপলাপ। আসল ঘটনা হলো, ১৯৯৪ সালের জুন মাসে আমিসহ ১০-১২ জন সাংবাদিক আলিটালিয়া এয়ারলাইনসের আমন্ত্রণে ইতালির রোমে তাদের প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়েছিলাম। বিমানে উড্ডয়নের প্রাক্কালে আমি এবং দৈনিক পূর্বকোণ-এর তৎকালীন বার্তা সম্পাদক নাসিরউদ্দিন চৌধুরী জানতে পারি, আলিটালিয়ার বাংলাদেশের এজেন্ট সালাউদ্দিন কাদের ও তাঁর ভাইয়েরা। তাৎক্ষণিকভাবে আমি ওই সফর থেকে বিরত থাকার উদ্যোগ নিই। কিন্তু আমার সহযাত্রীরা তখন আমাকে নিশ্চিত করেন, আমন্ত্রণটি আলিটালিয়া এয়ারলাইনসের, তাদের বাংলাদেশি এজেন্টের নয়। তখন আমি যেতে রাজি হই।ফারজিন ও তাঁর ভাইবোনদের কাউকেই আমরা তাঁদের বাবা ও দাদার কৃতকর্মের জন্য দায়ী করি না। কিন্তু দুঃখ পাই যখন দেখি, তাঁরা এখনো ১৯৭১ সালের প্রকৃত ঘটনা জানার চেষ্টা করছেন না, বরং পরিবারের সদস্যদের কাছ থেকে শুনে ভ্রান্ত ধারণা পোষণ করেন।বিশ্বজিৎ চৌধুরীর লেখার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারজিন কাদের আসলে স্বীকার করেছেন, তাঁদের পাহাড়চুড়োর বাড়িটি ১৯৭১ সালে নির্যাতনের কেন্দ্র ছিল, যেখানে নিজাম ও সালেহউদ্দিনের মতো তরুণদের নির্যাতন করা হয়েছে। এটি কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে প্রথমবারের মতো স্বীকারোক্তি। মানবতাবিরোধী অপরাধবিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের উচিত এই স্বীকারোক্তি আমলে নেওয়া।নিজাম উদ্দিন আহমেদআন্তর্জাতিক বার্তা সংস্থায় কর্মরত সাংবাদিক, ঢাকা।