চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী২৯ মার্চ ২০১১ প্রথম আলোয় ‘বাংলা একাডেমীর সাড়ে তিন হাজার প্রকাশনা পাওয়া যায় না’ শিরোনামে প্রকাশিত সংবাদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদের একটি উল্লেখযোগ্য অনুচ্ছেদ ছিল ‘চাহিদা থাকলেও পুনর্মুদ্রণ নেই পাঠ্যপুস্তকের’। বাস্তবতা হলো, বিশ্বের দশম বৃহৎ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৯ ভাগ ছাত্রছাত্রী বাংলা মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাঁরা ইরেজি মাধ্যমে পড়াশোনা করেন, তাঁরাও সহজে বিষয়-জ্ঞান রপ্ত করার জন্য বাংলা বই পড়েন। প্রতিবছর বেসরকারি শতাধিক প্রকাশনী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বহু গ্রন্থ প্রকাশ করে লাভবান হচ্ছে। অথচ ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বাংলা একাডেমী বহু বছর ধরে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় পাঠ্যবই প্রকাশ করেনি। শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বইগুলো প্রকাশ করলে প্রতিবছর হাজার হাজার কপি বিক্রি হবে।প্রকাশিত তথ্যমতে, বাংলা একাডেমী এযাবৎ ইতিহাস বিভাগের উপযোগী ১৭০টি, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের ১৩৭টি, অর্থনীতির ৬০টি, আইনের ৫০টি, সাংবাদিকতার ২৭টি বই প্রকাশ করেছে। গত এক যুগে বাংলাদেশে বাণিজ্য শিক্ষার বিস্ময়কর উন্নতি ঘটেছে। অথচ বাংলা একাডেমী সবচেয়ে কম ছাপিয়েছে বাণিজ্যবিষয়ক একাডেমিক বই। মাস্টার্স শেষ করছি, অথচ আমার প্রিয় বাংলা একাডেমী আমার জন্য আজ পর্যন্ত একটি বইও প্রকাশ করতে পারেনি।কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বাংলা একাডেমী দুই বছরের মধ্যেই অনার্স ও মাস্টার্সের দুই শতাধিক গ্রন্থ প্রকাশ করতে পারে। এতে লোকসানের ঝুঁকি নেই, বরং পাঠ্য ও সহায়কগ্রন্থ প্রকাশই হতে পারে বাংলা একাডেমীর আয়ের অন্যতম উৎস। বাংলা একাডেমী ও শিক্ষা মন্ত্রণালয় বাংলা একাডেমী কর্তৃক অনার্স ও মাস্টার্সের পাঠ্যপুস্তক ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রকাশের আশু উদ্যোগ গ্রহণ করে শিক্ষার্থীদের মানসম্মত গ্রন্থ সরবরাহ করবে বলে আমরা আশাবাদী। আব্দুর রহমান দিপুএমবিএস শেষ পর্বঢাকা কলেজ।বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষবিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজের পরিচয় দিতে এখন লজ্জা লাগে, অপরাধী মনে হয় নিজেকে। মাত্র তিন দিনের ব্যবধানে দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র নামধারী কিছু কুছাত্রের হানাহানির কারণে সর্বোচ্চ বিদ্যাপীঠের ভাবমূর্তি আরও হুমকির সম্মুখীন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। সাধারণ ছাত্রছাত্রী সব সময় শঙ্কিত থাকেন, এই বুঝি সংঘর্ষ বাধল! এমন কলঙ্কজনক অধ্যায়ের কি কোনো সমাপ্তি নেই? দেখা গেছে, এ ধরনের পরিস্থিতির জন্য দায়ী অধিকাংশেরই ছাত্রত্ব নেই। স্থানীয় সরকারদলীয় নেতার ছত্রচ্ছায়ায় এরা লালিত হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারছে না। সরকার ও প্রশাসন উদ্যোগী হয়ে কঠোর ব্যবস্থা নিলে এরা কখনো বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র বিদ্যাপীঠকে কলঙ্কিত করতে পারবে না। মাইনুল খালেদঢাকা।ডিজিটালাইজেশনআমাদের দৈনন্দিন কর্মকাণ্ডকে সহজ, বিড়ম্বনাহীন, স্বল্প মূল্য নিশ্চিত ও দুর্নীতিমুক্ত করতে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটারভিত্তিক করার বিকল্প নেই। আর এ ক্ষেত্রে আমাদের গণমাধ্যম কার্যকর ভূমিকা পালন করতে পারে। এর প্রথম পদক্ষেপ হতে পারে যে মিডিয়াগুলো নিজেরাই নিজেদের ডিজিটালাইজড করতে পারে। আমরা দেখতে পাই, আজকাল প্রায় সব পত্রপত্রিকা ও গণমাধ্যমেরই ওয়েব পেজ এবং ওয়েব ঠিকানা রয়েছে। অনেক পত্রিকাই ঘোষণা দিয়ে রেখেছে, তার পাঠকেরা তাঁদের মতামত, অভিমত, ভিন্নমত, প্রতিবাদ বা যেকোনো লেখা পত্রিকার ই-মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। কিন্তু ভুক্তভোগী হিসেবে আমি নিজের কথা বলতে পারি, প্রথম আলো ও আরও দু-একটি পত্রিকা ছাড়া অধিকাংশই ইন্টারনেটে পাঠানো লেখা প্রকাশ করে না। এটা পাঠকদের সঙ্গে একধরনের প্রতারণা ও নিজেদের পশ্চাৎপদতার প্রকাশ। আবার অনেক ক্ষেত্রে ফন্ট নিয়েও বিড়ম্বনায় পড়তে হয়, কারও আবার ওয়েব পাঠকবান্ধব নয় (যেমন—পুরোনো সংখ্যা বের করতে হলে অনেকেরই ব্যবহার বেশ অসুবিধাজনক, সবচেয়ে সহজ হয় দিন, মাস, বছরসহ ট্যাব থাকলে)। সুতরাং আমরা আশা করব, এখন থেকে সব পত্রপত্রিকা ও গণমাধ্যম নিজেদের প্রকৃত ও কার্যকরভাবে ডিজিটালাইজড করবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের পথ প্রদর্শনে অগ্রণী ভূমিকা রাখবে। মো. ইফতেখার রহমান, শিক্ষকবিয়াম ল্যাবরেটরি স্কুল, নওগাঁ।