চি ঠি প ত্র
জগন্নাথের গ্রন্থাগারসরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয় ২০০৫ সালের ২০ অক্টোবর। তখন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আসতে থাকে। সেই পরিবর্তনের স্রোতকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিষ্ঠাকালীন ভিসি সিরাজুল ইসলাম ২২টি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার সুযোগসহ সমৃদ্ধ গ্রন্থাগার উদ্বোধন করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এর পর আর কেউ গ্রন্থাগারটির পরিচর্যায় মনোনিবেশ না করায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিস্থিতি এখন করুণ। নজরুল, রবীন্দ্রনাথ, শামসুর রাহমান বা হাসান হাফিজুর রহমানের মতো বরেণ্য সাহিত্যিকদের বইও প্রয়োজন অনুপাতে পাওয়া যায় না। প্রতিষ্ঠার সময় ২২টি পত্রিকা রাখা হলেও বর্তমানে মাত্র পাঁচটি রাখার বিধান করা হয়েছে। প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর জন্য পাঁচটি পত্রিকা রাখার নিয়মকে হাস্যকর ছাড়া আর কী বলা যায়?আশা করি, কর্তৃপক্ষ প্রতিটি বিভাগের প্রয়োজন অনুযায়ী বই ও সেই সঙ্গে ২০-২৫টি পত্রিকা পড়ার ব্যবস্থা করে সমৃদ্ধ গ্রন্থাগার উপহার দেবেন। হামিদ খান, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।[email protected]বাসভাড়ায় অরাজকতাবাসভাড়ায় আবার অরাজকতা সৃষ্টি হয়েছে। ঢাকা মহানগরে চলাচলকারী বাসগুলো সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে কোনো কারণ ছাড়াই! ফার্মগেট থেকে মহাখালী দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা এক টাকা ৮০ পয়সা থেকে দুই টাকা ৫০ পয়সা ভাড়া হলেও বাসগুলো যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা করে আদায় করছে। মোহাম্মদপুর থেকে গুলশানগামী তিনটি বাস পাঁচ কিলোমিটার রাস্তার ভাড়া পাঁচ টাকা হলেও আদায় করছে ১৫ টাকা! এমনকি বিআরটিসির বাসগুলোও তাই-ই করছে।এ অবস্থা অনেক দিন থেকে চললেও প্রশাসনের কোনো নজর এদিকে নেই। এভাবে চললে অল্প আয়ের মানুষ কী করবে? মহানগরের যানবাহন-ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।রিপন চৌধুরীমোহাম্মদপুর, ঢাকা।