চি ঠি প ত্র
গোলপাতাউপকূলীয় এলাকা থেকে ধীরে ধীরে গোলপাতাগাছ হারিয়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তন, প্রয়োজনীয় চাষাবাদ ও সংরক্ষণের অভাবে বিলুপ্তির পথে চলে যাচ্ছে গোলপাতাগাছ। ক্রমবর্ধমান গতিতে উপকূলীয় অঞ্চলের লোকালয় থেকে এ গাছ হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় তা রক্ষায় আরও বেশি যত্নবান হওয়া উচিত। একসময় এসব অঞ্চলের খাল, বিল ও নদীর তীরসহ সর্বত্র গোলপাতাগাছ পাওয়া যেত। গাছের নাম গোলপাতা হলেও দেখতে এটি নারকেলগাছের মতো। সাধারণত লবণাক্ত পলি জমিতে এই গাছ ভালো জন্মায়। সহজলভ্য ও উৎপাদন-ব্যয় কম হওয়ায় এর চাষ লাভজনক। এ ছাড়া এ গাছের রস দিয়ে গুড় উৎপাদন করে অতিরিক্ত অর্থ উপার্জন করা যায়। এসব এলাকার বেশির ভাগ লোক হতদরিদ্র। প্রায় ১০ লাখ গরিব ও হতদরিদ্র মানুষের বসতবাড়ির ঘরের চালা ও চিংড়িঘেরের বাসার ছাউনির একমাত্র অবলম্বন গোলপাতা। এ অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় গোলপাতাগাছ চাষের অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও সম্ভাবনাময় এ প্রজাতির উদ্ভিদ প্রয়োজনীয় চাষাবাদ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙনসহ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলে গোলপাতাগাছ চাষাবাদের সরকারি উদ্যোগ নিলে এ অঞ্চলের হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে সহায়ক হতে পারে।জাহেদুর রহমানতাহেরপুর, বাগমারা, রাজশাহী। দায় নেবে কে?গত ২১ এপ্রিল মেঘনা নদীতে লঞ্চ দুর্ঘটনায় ২৮ জনের প্রাণহানি ঘটেছে। ঘটনা নতুন নয়, চেনা ঘটনা। বোধ হয় অচেনা শুধু স্বজন হারানোর হাহাকার। স্বজন হারানোর কষ্ট বুঝতে পারি না বলেই হয়তো একই ঘটনা বারবার ঘটে। ঘটতে দেওয়া হয়। এগুলো ঠিক দুর্ঘটনা হিসেবে মেনে নেওয়া যায় না। যেসব ঘটনা মানুষকে মৃত্যুকূপে ঠেলে দেয়, তা নিছক দুর্ঘটনা হয় কী করে? অতিরিক্ত লাভের আশায় তিন-চারগুণ যাত্রী ওঠায় লঞ্চগুলো, নয়তো দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মহানুভবতায় ‘আনফিট’ লঞ্চগুলো পেয়ে যায় ‘ফিট’ সার্টিফিকেট কিংবা চালকের দায়িত্বহীনতা অথবা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা—প্রতিটি ঘটনার পরই তদন্ত কমিটি গঠন করা হয়, দায়ী ব্যক্তিদের শাস্তি আর হয় না অথবা হলেও নামমাত্র। পরিবারগুলোকে ‘জুতা মেরে গরু দানের’ মতো করে কিছু দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান নৌপরিবহনমন্ত্রীসহ কর্তাব্যক্তিরা। নিয়ম করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী।এই মৃত্যু, এই হাহাকার— এসবের দায় কে নেবে? জীবাংশু দাসএমএসইন কৃষি রসায়ন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।