চিকিৎসা ভাতা বাড়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে সরকারি চাকরিরত কর্মকর্তা-কর্মচারী ও পেনশনারদের চিকিৎসাভাতা মাসিক ৭০০ টাকা। তবে যেসব পেনশনারের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে, তাঁরা মাসিক এক হাজার টাকা পাচ্ছেন। চিকিৎসাভাতা ৩০০ টাকা বেশি দেওয়ার কারণ হিসেবে সরকার ভেবেছে যে ৬৫ বা এর ঊর্ধ্বে বয়স্ক পেনশনাররা বয়সজনিত কারণে বিভিন্ন রোগ-ব্যাধি যেমন—উচ্চ রক্তচাপ, বহুমূত্র, হার্ট ব্লক, কোমরে-হাঁটুতে ব্যথা, চোখে ছানি বা গ্লুকোমা ইত্যাদি রোগে ভুগতে থাকেন। তাই চিকিৎসায় অধিক অর্থের প্রয়োজন। অর্থ সামান্য হলেও সরকারের সিদ্ধান্ত প্রশংসাযোগ্য। মাসিক চিকিৎসাভাতা এক হাজার টাকা দিয়ে নিজের এবং স্ত্রীর (যদি বেঁচে থাকেন) চিকিৎসা সম্ভব হয় না। এ কারণে পেনশনে প্রাপ্ত টাকার সিংহভাগ চিকিৎসায় ব্যয় হয়। বয়স যত বাড়তে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ব্যাধিগুলোও জটিল থেকে জটিলতর হতে থাকে। চিকিৎসার ব্যয়ও বাড়তে থাকে। পেনশনারদের বয়স ৭০-৭২ বছরের পর তাঁরা আর কত দিনই বা বাঁচবেন! জীবনের শেষ কটা দিন যতটা সম্ভব সুস্থ-সুন্দরভাবে জীবন কাটানোর আকাঙ্ক্ষা সবার থাকে। সুস্থ থাকাটা অনেকখানি নির্ভর করে সুচিকিৎসার ওপর। কিন্তু চিকিৎসার ব্যয় মেটানোর অর্থ কোথায়?পেনশন প্রাপ্তিকাল ১৫ বছর পূর্ণ হলে বয়স হবে ৭৩ বছর। যাঁদের বয়স ৭৩ বছরের ঊর্ধ্বে, তাঁদের মাসিক চিকিৎসাভাতা তিন হাজার টাকায় উন্নীত করতে অনুরোধ করছি। আশা করি, সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনায় আনবে।মু. আ. সালামসালাম কর্নার, মালতিনগর, বগুড়া।