চিঠিপত্র
রেলওয়ের সংস্কারপরিবহন জগতে রেলওয়ে সবচেয়ে উপযোগী মাধ্যমগুলোর একটি। কারণ এতে ভ্রমণে একদিকে যেমন সময় ও অর্থ দুটিরই সাশ্রয় হয় তেমনি অন্যান্য যোগাযোগব্যবস্থার তুলনায় দুর্ঘটনার হার অনেক কম বলে সবার কাছেই নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচিত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একই সঙ্গে বেশিসংখ্যক মানুষের যাতায়াতের জন্য রেলের কোনো বিকল্প নেই। শুধু যাত্রী পরিবহন নয়, মালামাল পরিবহনের ক্ষেত্রেও অপ্রতিদ্বন্দ্বী। রেল লাইন নির্মাণের প্রাথমিক খরচ একটু বেশি হলেও তা অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী হওয়ায় পৃথিবীর উন্নত দেশগুলোতে পরিবহন ব্যবস্থায় রেলওয়ে অপ্রতিদ্বন্ধী ভূমিকা পালন করে আসছে। কিন্তু সারা বিশ্বে রেলওয়ে যেখানে লাভজনক প্রতিষ্ঠান, বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তার উল্টো। স্বাধীনতার পর থেকে দেখা যায়, আমাদের দেশে রেল লাইনের সম্প্রসারণ বা নতুন রুট চালু তো দূরের কথা বরং লাইন বার বার সংকুচিত হয়েছে। একই সঙ্গে কমছে রুটের সংখ্যা। প্রায়ই বন্ধ হয়ে যাচ্ছে কোনো না কোনো স্টেশন। আমাদের দেশে উন্নতমানের কারখানা থাকলেও আধুনিকায়ন না করে পুরাতন যন্ত্রপাতি দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে সেগুলো চালানো হচ্ছে। ফলে রেলে নতুন কোচ যেমন সংযোজন করা সম্ভব হচ্ছে না, তেমনি ব্যাহত হচ্ছে পুরাতনগুলোর সংস্কারকাজ। সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে, অন্যান্য খাতে যখন অর্থের জন্য উন্নয়ন ব্যাহত হচ্ছে তখন রেলের জন্য বরাদ্দকৃত এডিপির সিংহভাগ আমরা কাজে লাগাতে পারছি না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে। কিন্তু এসব কার স্বার্থে হচ্ছে? রেলের অভ্যন্তরীণ দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ও দাতা সংস্থাগুলোর রেলের ওপর অযাচিত হস্তক্ষেপকে মেনে নেওয়ার জন্য, নাকি রেলওয়ের সেবাকে সত্যিকার অর্থেই জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে?তাই রেলকে বাঁচাতে রেলের সেবা দেশের সকল স্তরের মানুষের নাগালে সহজলভ্য করতে এ রকম সংস্কারের জন্য স্বয়ং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি।মো. মোহসীনুল ফিরোজ, ঢাকা।গাইড ও নোট বইশিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো ও মুখস্থ করার প্রবণতা রোধ করার জন্য পুরোনো শিক্ষাব্যবস্থাকে বিদায় করে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। এ জন্য সকল প্রকার গাইড ও নোট বই নিষিদ্ধ করা হয়েছে। অথচ একদিকে যেমন এসব নোট বইয়ের বিরুদ্ধে অভিযান চলছে, অন্যদিকে সরকারি মালিকানার গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন প্রচার করছে বিভিন্ন গাইড বইয়ের বিজ্ঞাপন। বিষয়টা হাস্যকর। সাইফ আহমেদশিক্ষার্থীইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।কুমিল্লা বিশ্ববিদ্যালয়কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়নি। ভর্তির সময় ক্লাস শুরুর তারিখ পত্রিকার মাধ্যমে জানানো হবে বললেও আজও জানানো হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন ক্লাস শুরু হয়ে ক্লাস পরীক্ষা পর্যন্ত নেওয়া হচ্ছে তখনও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস শুরুর তারিখ জানাতে পারছে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব ক্লাস শুরু করে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের মূল্যবান সময় বাঁচানোর জন্য কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছি। মুনকুমিল্লা বিশ্ববিদ্যালয়।