চিঠিপত্র
এসিড-সন্ত্রাস‘জাগো মানুষ, রোখো এসিড-সন্ত্রাস’—এ স্লোগানে বিভিন্ন সামাজিক সংগঠন বহু দিন ধরে সোচ্চার। এ স্লোগান প্রকৃতপক্ষে মানবতার। মানুষের প্রতি মানুষের ভালোবাসার। ঘৃণিত, নিকৃষ্ট এই সহিংসতার বিরুদ্ধে দেশবাসী যখন সংগ্রামরত, তখন পত্রিকায় আবারও দেখতে পাই ভাণ্ডারিয়ায় গৃহবধূ এসিড-সন্ত্রাসের শিকার। কী এক নিষ্ঠুর বর্বরতা, অমানুষিকতা। এসিডে একটি মানুষের শরীর যতটা না ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সে মানসিকভাবে। একজন এসিডদগ্ধ ব্যক্তির কর্মক্ষমতা থাকার পরও সমাজে সে ভালো কিছু করতে পারে না। মানসিক প্রতিবন্ধকতা তার প্রতিভাকে আবদ্ধ করে ফেলে। এসিড-সন্ত্রাসের শিকার হয় সবচেয়ে বেশি নারীরা। নারীদের প্রতি অবজ্ঞার কারণে এমন অন্যায় বৃদ্ধি পাচ্ছে। সমাজে নারীদের অবহেলার চোখে না দেখে সমঅধিকার নিশ্চিত করে যথাযথ মর্যাদা দিলে অপরাধ কিছুটা কমবে। মো. সম্রাট খন্দকারকরিমগঞ্জ, কিশোরগঞ্জ।প্রস্তাবিত ভৈরব জেলাভৈরব বাংলাদেশের ৬৫তম ও ‘বি’ শ্রেণীর জেলা হচ্ছে—এ নিয়ে ভৈরবের সর্বত্র আলোচনা চলছে অনেক দিন ধরে। কিন্তু কবে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণা? ঘোষণা দ্রুত হয়ে গেলে সব জল্পনা-কল্পনার অবসান হবে। অধীর আগ্রহে জনগণ এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। অতএব, প্রস্তাবিত ভৈরব জেলার ‘আনুষ্ঠানিক ঘোষণা’ দ্রুত চাই।মো. শামীম, ভৈরব।একটি শিশুর হাসির জন্য এগিয়ে আসুনশিশুর হাসি কার না প্রিয়। শিশুটির হাসির বিনিময়ে যদি কখনো শুধুই কান্নার কারণ দেখা দেয় তার জীবনে? শুধু তার না, তার পিতামাতা, আত্মীয়স্বজনের, তাহলে সে কান্না কি আমাদের মুহূর্তের জন্য সংক্রামিত করবে না?করেছে। শিশু তানহার কান্না, তার স্বজনের কান্না আমাদের সংক্রামিত করেছে। ব্লাড ক্যানসারে আক্রান্ত এ শিশুটির জন্য আমাদের সাহায্যের হাত কি প্রসারিত করতে পারি না? পরিবারটি এই শিশুর চিকিৎসা করতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে। সর্বস্বান্ত হয়ে পড়লেও তাদের চেষ্টার অন্ত নেই। প্রিয় বন্ধুরা, এগিয়ে আসুন। যাঁর যতটুকু সামর্থ্য আছে। শিশুটি আবার হাসুক।সাহায্য পাঠানোর ঠিকানা: NAHID JABED, SB A/C NO. 004412100056997-UCBL, Karwan Bazar Branch, Dhak a.মামুনুর রশীদনাট্যকার।