চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতু চাইমানিকগঞ্জের সদর উপজেলার হাটীপোড়া ইউনিয়নের সঙ্গে জেলা সদরের ভালো কোনো যোগাযোগব্যবস্থা না থাকায় ইউনিয়নটিকে একটি বিচ্ছিন্ন দ্বীপ বলে মনে হয়। এ কারণে এ অঞ্চলে কোনো অপরাধ সংঘটিত হলে তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় কোনো প্রশাসনিক সহায়তা সহজে পাওয়া যায় না। তাই এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি বরুন্ডীর কালীগঙ্গা নদীর ওপর একটি সেতু।সেতুটি হলে জেলা সদর তথা রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে। তা ছাড়া হাটীপাড়া ইউনিয়নের জনগণই শুধু এর সুবিধা ভোগ করবে না, আশপাশের আরও অন্তত পাঁচটি ইউনিয়নের জনগণ এর প্রত্যক্ষ সুবিধা পাবে।বর্তমান মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পরই সারা দেশে সুষম উন্নয়নের ঘোষণা দিয়েছে। তাই জনগণের এ দাবি হয়তো এবার পূরণ হতে পারে। এ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বরুন্ডীতে কালীগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের জন্য কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।তোফাজ্জল হোসেন মিন্টুমানিকগঞ্জ।পুলিশের মিছিলগত ১১ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘৪৮ মাদক ব্যবসায়ী ও সাড়ে তিন শ পুলিশ’ শিরোনামে লেখাটি পড়ে হতচকিত হয়ে গেলাম। মাত্র হাতেগোনা কয়েকজন হেরোইন ও গাঁজাখোর ধরতে যদি পুলিশ মিছিল সহকারে মাঠে নেমে আসে, তাহলে বাকি কাজ করবে কারা?আমার প্রশ্ন হলো, পুলিশ কেন এভাবে মদখোর, জুয়াড়ি ও অপরাধীদের কাছে নিজেদের দুর্বলতা প্রকাশ করেছে? কেন তারা নিজেদের সাহস ও শক্তিমত্তা প্রকাশ করছে না? কেন তারা সন্ত্রাসীদের ধরতে বিশেষ কৌশল অবলম্বন করছে না, এগুলো ভাববার বিষয়।পুলিশের মাদকবিরোধী অভিযানকে আমরা স্বাগত জানাই। কিন্তু এভাবে প্রকাশ্যে মিছিল করলে সন্ত্রাসীরা ভয়ের পরিবর্তে আনন্দই পাবে। মিছিল নয়, কৌশলে পরিবর্তন আনেন। যাতে অপরাধীরা ধরা পড়ে। আপনারা সাহসী ভূমিকা দেখান—এটাই আমাদের প্রত্যাশা।এস এ সরকার শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।সরকারের কর্মকাণ্ডবর্তমান সরকার ক্ষমতায় এসেছে জনগণের বিপুল সমর্থন নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু ক্ষমতায় এসে সরকার জনগণকে শুধু হতাশাই উপহার দিয়ে চলেছে। এ পর্যন্ত সরকার জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। প্রতিদিন পত্রিকা খুললেই চোখে পড়ে খুন, ছিনতাইয়ের খবর। অঘচ স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে আইনশৃঙ্খলার অবনতি অস্বীকার করেন? না কি তিনি জেনেও না জানার ভান করছেন? যদি তাই হয়, তাহলে এর চড়া মাশুল সরকারকেই দিতে হবে।বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারকে বলেছিল ‘দিনবদলের সনদ’ এবং সরকার গঠনের পর বলে এই সরকার ‘দিনবদলের সরকার’। কিন্তু এখন প্রশাসনসহ সব পর্যায়ে যেভাবে দলীয়করণ শুরু হয়েছে তাকে দিনবদল বলা যায় না। আর ছাত্রলীগের টেন্ডারবাণিজ্য তো চলছে লাগামহীনভাবে। দিনবদলের একটি সরকারের কাছে জনগণ এসব প্রত্যাশা করেনি। তাই বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর উচিত দেশ ও জাতির কল্যাণে দ্রুত প্রশাসনসহ সবকিছু দলীয় প্রভাব থেকে মুক্ত করা। সেই সঙ্গে দলমত-নির্বিশেষে সব মনুষের কল্যাণে কাজ করা, সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। তাহলেই দেশের গণতন্ত্র আরও সুদৃঢ় হবে এবং দিনবদলের সরকারের সার্থকতা প্রমাণিত হবে।এ আর বাবুনাচোল, চাঁপাইনবাবগঞ্জ।