চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মজুরি স্কেলরাষ্ট্রায়ত্ত কল-কারখানার শ্রমজীবী মানুষ চিরদিনই অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত। বাংলাদেশ প্রতিবছর লাখ লাখ টন সার উৎপাদন করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে। সার খাতের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই সরকারের পৃষ্ঠপোষকতায় অভাবনীয় সাফল্য বয়ে এনেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত কল-কারখানার শ্রমিকদের এ সাফল্য দেশ ও জাতির গর্ব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, শ্রমিকদের নতুন মজুরি স্কেল বাস্তবায়নের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সরকারি ও রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানের কর্মচারী, কর্মকর্তাদের বেতন স্কেল বাস্তবায়ন করা হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। বর্তমানে জিনিসপত্রের অগ্নিমূল্যের বাজারে আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি। হিমশিম খাচ্ছি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ চালাতেও। অবহেলিত ও বঞ্চিত মেহনতি মানুষের এ নীরব কান্নার অবসান চাই।উল্লেখ্য, প্রতিবারই তড়িঘড়ি করে শেষে নামমাত্র টাইম স্কেল ছাড়া শ্রমিকদের একটি মজুরি স্কেল ঘোষণা করা হয়। জিনিসপত্রের দাম বাড়ার কারণে স্কেল পেয়েও শ্রমিকদের কোনো লাভ হয় না। শ্রমিকদের স্কেলের শেষের ধাপগুলোতেও দেওয়া হয় ‘শুভংকরের ফাঁকি’। শ্রমিকদের ক্ষেত্রে এটা যেন একটা নিয়মে পরিণত হয়েছে। আমরা এ আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজাল থেকে মুক্তি চাই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, রাষ্ট্রীয় শিল্প-শ্রমিকদের জন্য অনতিবিলম্বে নতুন জাতীয় মজুরি স্কেল ঘোষণা করা হোক।মোল্লা আবদুর রহীম সরিষাবাড়ী. জামালপুর।কারাগারএকজন মানুষ পৃথিবীতে আসে নিষ্পাপরূপে। পরবর্তী সময়ে নানাবিধ পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়ে পড়ে অপরাধী। আর অপরাধী ধরা পড়লে যেতে হয় কারাগারে। অপরাধী হয়ে ওঠার পেছনে আছে সঙ্গদোষ, সঠিক পরিচর্যার অভাব, সুস্থ বিনোদনের অভাবের মতো বহুবিধ কারণ। কিন্তু প্রায় ক্ষেত্রে জেলখানাগুলোর নোংরা সেলে কিংবা অব্যবস্থাপনার শিকার হয়ে এসব অপরাধী কারাগার থেকে ছাড়া পেয়ে আরও অপরাধপ্রবণ হয়ে পড়ে। তাই জেলখানাগুলো প্রকৃতপক্ষে হওয়া উচিত অপরাধ নিরাময়কেন্দ্র। কারাগারে আটক ব্যক্তিদের যদি কম্পিউটার শিক্ষার মতো উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করে তোলা যায়, তাহলে অনেকে অন্যায়ের পথ থেকে সরে আসবে এবং তাদের আয়েরও একটা উৎস হবে। সাইফ আহমেদ, কুষ্টিয়া।