চিঠিপত্র
বর্বরতাবর্তমান ক্ষমতাসীন দলের বহুল উচ্চারিত স্লোগান ‘ডিজিটাল বাংলাদেশ’। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে আমাদের অনগ্রসরতা কাটিয়ে উঠতে হবে—সম্ভবত এটিই ডিজিটাল বাংলাদেশের মূলকথা। এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারত আমাদের তরুণসমাজ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে শাসকদলের সহযোগী ছাত্রসংগঠন যেসব আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে বলে খবরের কাগজে দেখছি, তাতে ডিজিটাল বাংলাদেশ গড়ার আশাতে গুড়েবালি। রাজনৈতিক ও প্রসাশনিক অপরাধের পাশাপাশি নারী নির্যাতন তথাকথিত ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে নতুন মাত্রা যোগ করেছে। জাতীয় পর্যায়ে যেসব মান্যবর রাজনীতিবিদ আছেন, তাঁরা কেন এখনই লাগাম টেনে ধরছেন না তা রহস্যজনক। দেশের প্রায় প্রতিটি পাড়ায়, মহল্লায় স্কুল-কলেজে পড়ুয়া মেয়েরা অশিক্ষিত বখাটেদের দ্বারা নির্যাতিত ও হুমকির শিকার হচ্ছে। ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় থেকে এরা বিচারের বাইরে থাকছে। আওয়ামী লীগের নীতিনির্ধারক মহল এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিলে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে। আপনারা স্থানীয় প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দিন। নাম প্রকাশে অনিচ্ছুকবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।উদ্যানের দুরবস্থারাজশাহীর শহীদ কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের এখন চরম দুরবস্থা। দীর্ঘদিনের অনিয়ম আর অব্যবস্থার কারণে এই উদ্যানে লোকজনের সমাগম হয় না বললেই চলে। তার ওপর উদ্যানের ভেতরে একটা গরুর খামার করা হয়েছে। এ কারণে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকে ময়লা-আবর্জনা। এখানে একবার গেলে কারো দ্বিতীয়বার যেতে ইচ্ছে করবে না।এই উদ্যানের এমন গুরুতর অবস্থায় নগরবাসী বিরক্ত। সর্বস্তরের মানুষকে আবার এখানে ফিরিয়ে আনতে হলে এটির সংস্কার ও রক্ষণাবেক্ষণের বিকল্প নেই। আশা করি নগর কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে।জাহেদুর রহমানবাঘমারা, রাজশাহী।লিখুন, পাঠিয়ে দিনপ্রিয় পাঠক, প্রথম আলোয় প্রকাশিত সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রতিবেদন নিয়ে আপনার প্রতিক্রিয়া/ভিন্নমত লিখে পাঠান। সমসাময়িক অন্যান্য বিষয়েও আপনার অভিমত, চিন্তা, বিশ্লেষণ সর্বোচ্চ ৪০০ শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়: অভিমত, সম্পাদকীয় বিভাগ, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।[email protected]