চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়নে কৃষিকেন্দ্রবাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিপ্রধান দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সঙ্গে জড়িত। দেশের জাতীয় আয়ের বৃহত্ একটি অংশ আসে কৃষি খাত থেকে। কিন্তু বাংলাদেশের কৃষি খাতে রয়েছে হাজারো সমস্যা। সনাতন চাষপদ্ধতি, প্রাকৃতিক নির্ভরশীলতা, প্রাকৃতিক দুর্যোগ, বৈজ্ঞানিক প্রযুক্তির কম ব্যবহার, সার ও বীজের সংকট এবং যান্ত্রিক স্বল্পতা কৃষি বিকাশের অন্তরায়। তাই তো জাতীয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে কৃষিক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলোর অবিলম্বে প্রতিকার একান্ত জরুরি।দেশের কৃষিসেবায় সরকারি প্রাতিষ্ঠানিক যে কাঠামো আছে, তা মোটেও শক্তিশালী নয়। উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তার অধীনে মাঠপর্যায়ে উপসহকারী কর্মকর্তারা কাজ করেন। কিন্তু ইউনিয়ন পর্যায়ে তাঁদের কোনো কার্যালয় না থাকায় ইউনিয়ন পর্যায়ের কোনো কৃষিসেবা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। কৃষি কার্যক্রমের তত্ত্বাবধান এবং বীজ, সার, যন্ত্রপাতি ও কৃষকের দোরগোড়ায় পরামর্শ সহজে পৌঁছানো সম্ভব হবে না। তাই কৃষকেরা যাতে সহজে প্রয়োজনীয় কৃষিসেবা পেতে পারেন, সেই লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষিকেন্দ্র স্থাপন প্রয়োজন। এতে কৃষি উন্নয়ন কার্যক্রম উত্তোরোত্তর বাড়বে এবং কৃষিসেবা কৃষকের কাছে পৌঁছানো সহজতর হবে।হারুনুর রশীদনবীগঞ্জ, হবিগঞ্জ।ক্ষুদ্র ব্যবসায়ীঅসহনীয় যানজটে দিশেহারা রাজধানী ঢাকার প্রায় সোয়া কোটি মানুষ। যানজটের কারণে দিনের বড় একটা সময় কেটে যায় পরিবহনে। এই যানজটের অন্যতম কারণ হিসেবে রাস্তার দুপাশে ক্ষুদ্র ব্যবসায়ীদের (হকার পরিচয়ে যাদের চিনি) দায়ী করা হয়। কিন্তু নদীভাঙা, অসহায় কর্মহীন মানুষ জীবন ও জীবিকার সন্ধানে ঢাকায় এসে হকার সেজে ফুটপাতে ব্যবসা করে কোনো রকমে জীবন বাঁচায়। হকারদের সন্তানদের ভাগ্যে ভালো পোশাক, লেখাপড়া তো দূরের কথা; ভালো করে একবেলা খাবারও জোটে না। পুলিশ তাদের নিজস্ব স্বার্থ হাসিল করার জন্য কখনো তাদের ফুটপাতে বসতে দেয়, আবার যানজট নিরসনের কথা বলে তাদের উচ্ছেদ করে। যেদিন হকার ফুটপাতে ব্যবসা করতে পারে না, ওই দিন তার সংসার কীভাবে চলবে সেই চিন্তা কেউ করে না। রাস্তার দুপাশে হকার বসলে মানুষ ও গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। এতে সৃষ্টি হয় যানজট। রাজধানীর এই অসহনীয় যানজট থেকে ঢাকাবাসীকে বাঁচাতে হলে হকারদের জন্য এলাকাভিত্তিক পৃথক পৃথক হকারস মার্কেট প্রতিষ্ঠা করতে হবে। সেই মার্কেটে প্রকৃত হকারদের পুনর্বাসন করতে হবে। তাহলে যানজটের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে হকারদের বেঁচে থাকার পথ হবে।এস এম জহিরুল ইসলাম, ঢাকা।