চিঠিপত্র
প্রেরণার বইবই পড়ে কারও কিছু হয় কি না জানি না, তবে আমার হয়। আমার জীবনের প্রতিটি বাঁকেই ছিল একটা করে ভালো বইয়ের ভূমিকা। স্কুলজীবনে কাজী মোতাহার হোসেনের ‘সংস্কৃতি কথা’ প্রবন্ধ পড়ে জীবনবোধ পাল্টে গিয়েছিল; আবার কলেজজীবনে প্রচণ্ড প্রভাব ফেলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা। তেমনি সম্প্রতি পড়া একটা ভালো বই আমার আত্মবিশ্বাস বাড়িয়ে ব্যবসায়িক সাফল্যে অনুপ্রাণিত করেছে। লেখাপড়া শেষ করেই আমি ছোটখাটো ব্যবসা শুরু করি। ভালোই চলছিল। স্বপ্ন দেখতাম বড় ব্যবসার। সম্প্রতি সাহস করে বড় আকারে নতুন ব্যবসা শুরুও করেছি। কিন্তু নতুন ব্যবসা নিয়ে সব সময়ই খুব উদ্বিগ্ন থাকতাম, অনিশ্চয়তায় ভুগতাম। এখন আর তা মনে হচ্ছে না। এখন আমি জানি, নিষ্ঠা আর চেষ্টা থাকলে সাফল্য আসবেই। কিছুদিন আগে বিজয়ের গল্প নামের একটি বই পড়লাম। বইয়ের জীবনঘনিষ্ঠ গল্পগুলো আমাকে দারুণভাবে আলোড়িত করেছে। সাধারণ মানুষের গৌরবময় এই অর্জনগুলো সচরাচর ছাপার অক্ষরে দেখা যায় না। এসব গল্প আমার মতো তরুণদের প্রেরণা জোগাবে, চলার পথে সাহস জোগাবে। গ্রামীণফোনের এই মহতী উদ্যোগটি ভালো লেগেছে। আমার দৃঢ় বিশ্বাস, বিজয়ের গল্প-এর বিজয়ী মানুষদের ছোট ছোট অর্জনের মধ্য দিয়ে এভাবেই আমাদের সোনার বাংলাদেশ একদিন উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাবে। সাগর সুমনএজিবি কলোনি, মতিঝিল, ঢাকা।সঞ্চয়পত্রের মুনাফাযৌবনকাল সরকারি কাজে নিয়োজিত করে কর্মকর্তা ও কর্মচারীরা শেষ বয়সে এসে জীবনীশক্তি প্রায় হারিয়ে ফেলেন। কিন্তু অবসর নেওয়ার পরও সংসারের বোঝা তো টানতেই হয়। সন্তানদের লেখাপড়া, বিবাহ, চিকিৎসা ইত্যাদি খাতেও অনেক অর্থ খরচ হয়। এ ছাড়া বার্ধক্যে ব্যয়বহুল জটিল রোগে আক্রান্ত হতে হয়। সরকার চাকরি শেষে যে টাকা দেয় তা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে যে মুনাফা পাওয়া যায়, তা দিয়েই বৃদ্ধকালে সাংসার চালাতে হিমশিম খেতে হয়। দ্রব্যমূল্য ও অন্যান্য খরচ বহুগুণে বৃদ্ধি পেয়েছে অথচ পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা বাড়েনি। তা ছাড়া নির্দিষ্ট পরিমাণ মুনাফা অতিক্রান্ত হলে পেনশনারদের আয়কর দিতে হয়। এ যে মড়ার ওপর খাঁড়ার ঘা। পেনশনার সঞ্চয়পত্রের মাধ্যমে পেনশনাররা সরকারি খাতে বিনিয়োগ করে দেশেরই কাজ করছেন। সরকার বিভিন্ন সময়ে অনেক বড় অঙ্কের সুদ ও ঋণ মাফ করে দিয়েছে—এমন বহু নজির আছে। বৃদ্ধ, দুর্বল, অচল, উপার্জনে অক্ষম, অসহায় এ পেনশনারদের উপকারার্থে পেনশনার সঞ্চয়পত্রের অর্জিত মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।বাদশাহ নাসিরউদ্দিনশনির আখড়া, ঢাকা।