চিঠিপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ পরিস্থিতিগ্রীষ্মের আগেই প্রচণ্ড দাবদাহে রাজধানীসহ সারা দেশের মানুষের জীবন যেখানে ওষ্ঠাগত প্রায়, সেখানে গরমের ওই দীর্ঘ সময়ে অবর্ণনীয় দুর্ভোগ যে পোহাতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ দুর্ভোগ আমাদের নিজেদেরই সৃষ্টি এবং তা এক দিনের নয়। আমাদের অধিকাংশ বিদ্যুৎকেন্দ্র অনেক পুরোনো ও গ্যাসনির্ভর হওয়ার কারণে গ্যাসস্বল্পতার দরুন স্বাভাবিক উৎপাদনে যেতে পারছি না। আবার গ্যাসের বিকল্প জ্বালানি হিসেবে অন্য কোনো উৎসকে কেন্দ্র করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি কয়লার মজুদ খুবই সন্তোষজনক হওয়া সত্ত্বেও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ধীরগতি লক্ষণীয়। একই সঙ্গে পুরোনো কোনো ইউনিট বন্ধ হলে তা ঢেলে সাজানো কিংবা নতুন কেন্দ্র স্থাপনের জন্য দরপত্র আহ্বান ও বাছাই করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়।এ অবস্থা চলতে থাকলে কী হবে, তা অনুমান করতেও ভয় লাগে। বিদ্যুতের মতো অতি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব দেখা যায়। সমস্যা ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে মহীরুহের আকার ধারণ করেছে।এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, দ্রুত গতিতে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ বিদ্যুতের সব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করুন। মো. মোহসীনুল ফিরোজ, ঢাকা।সীমান্ত সমস্যা‘লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত’ (২৪ মার্চ, প্রথম আলো) ‘বিডিআরের গুলিতে একজন ভারতীয় নাগরিক নিহত’—এ রকম খবর বিগত দু-এক বছরে কেউ শুনেছে বলে মনে হয় না। আর এ রকম খবর আমরা শুনতেও চাই না। এ বছরই ১৫ জন নিরীহ বাঙালির প্রাণ গেছে বিএসএফএর হাতে। এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বাস দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এর চার-পাঁচ দিনের মাথায় বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের মনোরঞ্জন। এভাবে আর কত মনোরঞ্জনকে জীবন দিতে হবে? বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক হয়েছে অনেকবার। অতীতে ভারত সরকার নানা রকম আশ্বাস আমাদের দিয়েছে, কিন্তু বাস্তবে সেগুলো পূরণ করেনি।সীমান্তে প্রাণহানি সমস্যার স্থায়ী সমাধান চাই। এম ই আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।